রাজ্য

১৩ টি অস্ত্রপ্রচার জাকির হোসেনের দেহতে, তদন্তকারীদের অনুমান উন্নতমানের IED ব্যবহার হয়েছিল

রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain) এখন আপাতত বিপদসীমার বাইরে আছে। তার শরীর থেকে বিস্ফোরক বের করার জন্য ছোট বড় সব মিলিয়ে মোট ১৩ টি অস্ত্রপ্রচার হয়েছে এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা মনে করছি যে বেশ কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে তাকে। এরপর রবিবার বিকেলে বা সোমবার প্লাস্টিক সার্জারি হতে পারে। বিস্ফোরণে আহত বাকিদের অস্ত্রপ্রচার হবে আজ এবং আগামীকাল। পরবর্তীকালে তাদের প্রত্যেকের প্লাস্টিক সার্জারি হতে পারে। এছাড়া অন্য দিকে ইতিমধ্যেই বিস্ফোরণকাণ্ডে আসল সত্য জানতে কাজ শুরু করে দিয়েছে তদন্তকারী দল।

বঙ্গ রাজনীতিতে এখন খবরের শিরোনামে জাকির হোসেনের ওপর হামলার ঘটনা। কে বা কারা এ ঘৃণ্য কাজ করলো তা নিয়ে রীতিমতো রহস্য ঘনীভূত হচ্ছে। এরইমধ্যে তদন্তকারীদের ধারণা যে মুর্শিদাবাদ নিমতিতায় কোন সাধারণ দেশী মানের বোমা ব্যবহার করা হয়নি। বরং বিস্ফোরণ করা হয়েছিল উন্নত মানের আইইডি দিয়ে। সেই নিয়ে আজ অর্থাৎ শুক্রবার সকালে দীর্ঘক্ষন তল্লাশি চালিয়েছে সিআইডি ও কেন্দ্রীয় ফরেনসিক বাহিনী। তারা গোটা স্টেশন চত্বর পর্যবেক্ষণ করে দেখেছে। ইতিমধ্যে তদন্তকারীরা রেললাইনের ওপর একটি বাইকের ব্যাটারি উদ্ধার করে। এছাড়া বিস্ফোরণস্থল থেকে ১০০ মিটার দূরে একটি লোহার পাত পায় তারা। এরপর তদন্তকারীদের প্রাথমিক ধারণা যে গত বুধবার রাতে মন্ত্রীর ওপর হামলা হয়েছিল উন্নত মানের রিমোট বোমার মাধ্যমে।

এছাড়াও গতকাল সিআইডি আধিকারিকরা ঘটনার সময় কার একটি ভিডিও ফুটেজ স্টেশনের সিসিটিভি ক্যামেরা থেকে জোগাড় করে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যখন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন স্টেশন দিয়ে হাঁটছেন তখন তাকে কেউ একটা সাবধান করছে যে তার সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে আছে। সেই ব্যাগকে মন্ত্রীর এক অনুগামী সরাতে গেলে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক ধারণা। এরপর ফরেনসিক আধিকারিকরা ওই ফুটেছে আরো কিছু তথ্য পাওয়া যায় নাকি তা নিয়ে খতিয়ে দেখছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026