খেলা

ঘরের মাঠে ৫ উইকেট! তাতেই কপিল দেবকে স্পর্শ করলেন জসপ্রিত বুমরাহ

শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় পেস বোলার জসপ্রিত বুমরাহ। চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন বুমরাহ। আপনাদের জানিয়ে রাখি, জসপ্রিত বুমরাহ এই নিয়ে ২৯টি টেস্টে মাঠে নেমেছেন। ইতিমধ্যেই তিনি মোট ৮ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ভারতীয় পেসারদের মধ্যে একমাত্র কপিল দেব টেস্ট কেরিয়ারের ঠিক এই পর্যায়ে অর্থাৎ ২৯টি টেস্টে ৮ বার ইনিংসে ৫ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

গতকাল থেকে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট তথা শ্রীলংকার বিরুদ্ধে একমাত্র পিংক বলের টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। যেখানে প্রথম ইনিংসে শ্রেয়াস আইয়ারের ৯২ রানের উপর ভর করে ১০ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। যদিও শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৯ রান করে সবকটি উইকেট হারিয়ে ফেলে। যেখানে ভারতীয় দলের হয়ে জসপ্রীত বুমরাহ ২৪ রানের বিনিময়ে ৫টি মূল্যবান উইকেট দখল করেন। এছাড়া রবীচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সামি ব্যক্তিগত ২টি করে উইকেট দখল করেন।

আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে বুমরাহ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় টেস্টে দু’বার করে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ায় ১ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই প্রথমবারের জন্য ভারতের মাটিতে ৫ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এখনো পর্যন্ত শ্রীলংকার বিরুদ্ধে ৩৯১ রানের লিড দিয়েছে ভারত।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026