খেলা

যুবরাজ সিংয়ের বিকল্প পেল ভারত, মিডিল অর্ডার নিয়ে দুশ্চিন্তা দূর হল রোহিত শর্মার

মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন ঘটেছে। মাসখানেক সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেটে সব ফরম্যাটেই নেতা হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন তার নিকট থেকে আইসিসি ট্রফি পেতে মরিয়া। শেষবারের মতো ভারত আইসিসি ট্রফি ঘরে তুলেছিল ২০১৩ সালে। এরপর প্রায় কেটে গেছে একটি যুগ। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওডিআই বিশ্বকাপ ও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছে ভারত, কিন্তু শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি টিম ইন্ডিয়া। এরপরেই ভারতীয় দলকে নবরূপে সাজানো শুরু করে বিসিসিআই।

নতুন অধিনায়ক রোহিত শর্মা দলের দায়িত্ব কাঁধে নিতেই দুর্দান্ত পারফরম্যান্স শুরু করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের দায়িত্ব নিয়ে এখনো অপরাজিত টিম হিসেবে তিনটি সিরিজ জিতেছে ভারত। বর্তমানে তার নেতৃত্বে চতুর্থ সিরিজ তথা শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের খুব কাছে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তবে ভারতীয় দলের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আগে মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন ওপেনিং ব্যাটসম্যান তথা বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ভারতের মেডেল অর্ডার একসময় শক্তিশালী হয়েছিল যুবরাজ সিংয়ের হাত ধরে।

তাই মিডল অর্ডারে যুবরাজ সিং এর বিকল্প খোঁজা শুরু করে টিম ইন্ডিয়া। অবশেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দুশ্চিন্তা প্রায় সমাপ্ত করেছে শ্রেয়াস আইয়ার। গত কয়েকটি ম্যাচে বেশকিছু বিধ্বংসী মূলক ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। মনে করা হচ্ছে, ষষ্ঠ স্থানে ব্যাটিং করতে নেমে যুবরাজ সিংয়ের অভাব পূরণ করবেন ভারতীয় এই ব্যাটার।

আপনাদের জানিয়ে রাখি, শ্রীলংকার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে যখন ভারতের প্রথম সারির ক্রিকেটাররা পুরোপুরিভাবে ব্যর্থ হন সেই সময় ১০টি চার এবং ৪টি ছক্কার মাধ্যমে ৯২ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দুঃসময় ১০৩ রানের ইনিংস খেলেছিলেন আইয়ার। যার ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সুযোগ পেলে শ্রেয়াস আইয়ার যুবরাজ সিংয়ের অভাব পূরণ করতে পারেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026