এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক গুরুত্বপূর্ণ তথ্যের পর একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। আগামী ৩১ শেষ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের মেগা আসরে খেলবেন না ভারতের তারকা বোলার জসপ্রিত বুমরাহ। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই শিবিরে।
আপনাদের জানিয়ে রাখি, ২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বুমরাহ। এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন এই জোরে বোলার। উল্লেখ্য, গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে গুরুতর চোট পান জসপ্রিত বুমরাহ। এরপর তাঁর পিঠে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। তবে তিনি পুরোপুরি ফিট না হওয়ার জন্য এশিয়া কাপেও জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি।
এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আরও বলা হয়েছে, পুরোপুরি ফিট হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসছে জসপ্রিত বুমরাহর আরও সময় লাগবে। পিঠে গুরুতর চোটের কারণে আরও একবার অস্ত্রপাচার করা হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্যের পর একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে মুম্বাই শিবিরে। আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি। এত দ্রুত কিভাবে কাম ব্যাক করবেন জসপ্রিত বুমরাহ? ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলে নয় বরং আসন্ন ওডিআই বিশ্বকাপের আসরে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…