নিউজ

Local Train Cancelled: গোটা মার্চ মাসে বন্ধ হাওড়া ডিভিশনের এই ১৪ টি লোকাল ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তবে মাঝে মাঝেই লাইনের কাজ ও রেলওয়ে মেরামতির জন্য এই লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়। এরফলে এই গোটা মার্চ মাসে বন্ধ থাকবে হাওড়া শাখার লিলুয়া বর্ধমান লাইনের ১৪ টি লোকাল ট্রেন। এই বিষয়ে সম্প্রতি একটি নোটিশ জারি করেছে পূর্ব রেল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে লিলুয়া বর্ধমান লাইনে হাইস্পিড ট্রেন চলাচলের জন্য রেললাইন সংস্কারের কাজ চলবে। এরজন্য দীর্ঘদিন বেশকিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। ট্রেন বাতিলের জন্য গোটা একমাস নিত্যযাত্রীরা যে চরম ভোগান্তির শিকার হবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজ অর্থাৎ ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লিলুয়া-বর্ধমান লাইনে বন্ধ রাখা হবে ১৪ টি লোকাল ট্রেন চলাচল। এছাড়াও মাদলহ ডিভিশনের কয়েকটি ট্রেনও বাতিল করা হচ্ছে। দেরিতে চলবে কিছু ট্রেন। কোন কোন ট্রেন বাতিল হয়েছে, জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

বাতিল হওয়া ১৪ টি লোকাল ট্রেনের তালিকা:

  • হাওড়া থেকে বাতিল- ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫
  • বর্ধমান থেকে বাতিল- ৩৭৮৩৪ ও ৩৭৮৪০
  • পাণ্ডুয়া থেকে বাতিল- ৩৭৬১৪
  • তারকেশ্বর থেকে বাতিল- ৩৭৩৫৪
  • শ্রীরামপুর থেকে বাতিল- ৩৭০১২
  • মশাগ্রাম থেকে বাতিল- ৩৬০৮৬
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026