খেলা

বিয়ে করতে চলেছেন বুম বুম বুমরাহ! কবে, কোথায় অনুষ্ঠিত হবে বিবাহ

১৪-১৫ মার্চ জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক সঞ্জনা গানেসানকে বিবাহ করতে চলেছেন ভারতীয় ক্রিকেট টিমের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। এই স্পিডস্টার তার ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে কখনো মুখ খোলেননি। সঞ্জনা একজন স্টার স্পোর্টস উপস্থাপক এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সঙ্গে কাজ করেছেন। তবে তাদের বিয়ে নিয়ে অনেক সাসপেন্স রয়ে গেছে। কিছু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে এই দম্পতি এই সপ্তাহান্তে গোয়ায় একটি গোপন বিয়ের অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

ইতোমধ্যে, টুইটারে ভক্তরা সব ধরনের জল্পনা-কল্পনা করতে ব্যস্ত। বাস্তবতা যাই হোক না কেন টুইটার ব্যবহারকারীরা সেখানে তাদের মতামতের বন্যা বইয়ে দিয়েছে। এর আগে, বুমরাহ দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের সাথে গাঁটছড়া বাঁধার জোরালো গুজব উঠেছিল। ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার ফলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের মা সুনিথা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

অনুপমার মা বলেন, “এই সম্পূর্ণ মিথ্যে কাহিনী যা রটানো হয়েছে। একবার বুমরাহ অনুপমার মতো একই হোটেলে শুটিং করতে গিয়েছিলেন। তখনই তারা একে অপরের সাথে প্রথম দেখা করল। আমি বুঝতে পারছি না কেন এই ধরনের কাহিনী এখন কেন উঠে এসেছে”।

এর আগে, বুমরাহ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্ট থেকে বিরতি নেন। জানা গেছে যে তিনি তার বিয়ের প্রস্তুতির জন্য ছুটি চেয়েছিলেন। ১২ মার্চ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি২০আই সিরিজের জন্য তাকে বাছাই করা হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র আরও বলেছে, “তিনি বিসিসিআইকে জানিয়েছিলেন যে তিনি বিয়ে করছেন এবং এই বড় দিনের প্রস্তুতির জন্যই ছুটি নিয়েছেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026