টলিটাউনে এই মুহূর্তে চলছে বিয়ের সিজন। একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে। এছাড়াও ‘অ্যাড অন’ হিসাবে রয়েছে মাতৃত্ব। একের পর এর সেলেবের কাছ থেকে আসছে মাতৃত্বের সুখবর। এবার মা হলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা (Debchandrima)। কিছুদিন আগেই অফ হোয়াইট শাড়িতে নিজের মাতৃত্বকালীন সৌন্দর্যের ছবি তুলে দেবচন্দ্রিমা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর অনুরাগীরা তাঁকে মাতৃত্বের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার সন্তানের জন্ম হতেই দেবচন্দ্রিমা নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করলেন তার ছবি।
তবে প্রকৃতপক্ষে মা হয়েছেন কিন্তু চারু, দেবচন্দ্রিমা নন। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সাঁঝবাতি’-র ‘চারু’ চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা। ‘চারু’র ভূমিকায় অভিনয়ের জন্য দেবচন্দ্রিমা প্রশংসিত হয়েছেন নেটিজেনদের কাছে।
আপাতত চারুর জীবনেই এসেছে মাতৃত্ব। তবে ‘সাঁঝবাতি’ সিরিয়ালে এখনও চারুর মা হওয়ার পর্ব দেখানো হয়নি। তবে দেবচন্দ্রিমা নিজের কোলে একটি পুতুল নিয়ে চারুর মা হওয়ার রহস্য ফাঁস করে দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…