রাজ্য

নন্দীগ্রামের চায়ের দোকানে চা করে স্থানীয়দের খাওয়ালেন মুখ্যমন্ত্রী, অভিনব পন্থায় অবাক সকলে

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর প্রস্তুতির মাঝে রাজনৈতিক নেতাদের বাকবিতন্ডা সরগরম করে রেখেছে গোটা বঙ্গ রাজনীতিকে। নির্বাচনের জন্য গত শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিরোধীপক্ষ গেরুয়া শিবির তাদের প্রথম দুই দফা ভোটের ৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নির্বাচনের আকর্ষণ নন্দীগ্রামে যেমন একদিকে ঘাসফুল সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক অন্যদিকে গেরুয়া সৈনিক হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল ত্যাগী নেতা তথা নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

একুশে বিধানসভা নির্বাচনে সবার পাখির চোখ নন্দীগ্রামের দিকে। মমতা শুভেন্দুর হেভিওয়েট লড়াই দেখতে মুখিয়ে আছে বঙ্গবাসীরা। একদিকে যেমন নন্দীগ্রামে আন্দোলন করে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়ে নন্দীগ্রাম অঞ্চলে প্রবল জনপ্রিয়তা আছে মুখ্যমন্ত্রীর, ঠিক একইভাবে নন্দীগ্রামের ভূমিপুত্র হওয়ার দরুন ব্যাপক জনপ্রিয়তা আছে শুভেন্দুরও। এই মুহূর্তে কেউ সমীক্ষা করেও বলতে পারবে না এই নন্দীগ্রাম কেন্দ্রের ভোটের ফল। তবে নন্দীগ্রামে জেতার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সর্বশক্তি দিয়ে ভোট লড়াইয়ের মাঠে প্রচার করতে নেমে গেছে।

আজ নন্দীগ্রামে গিয়ে প্রার্থী হিসাবে নিজেকে গ্রামের মেয়ে বলে আখ্যা দিলেন তিনি নিজেই। তিনি বলেছেন, “আমার হারানো ছোটবেলা আমাকে গ্রাম দিয়েছে। কৃষকদের জন্য আমার একটা প্রাণ আছে। আমি নিজেও গ্রামের মেয়ে। গ্রামের জন্য ভালোবাসাটা আমার একটু অন্যরকম। শহরের সব জায়গা আমাকে ভালোবাসা দিয়েছে এবং এমন কিছু নেই যা দেয়নি। তবুও আমি বারবার গ্রামে ফিরে আসি।” এছাড়াও তিনি আজকে পথযাত্রা করতে গিয়ে একাধিক মন্দির মাজারে যাওয়ার ফাঁকে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন। সেখানে তিনি সবার জন্য চা বানিয়ে নিজে চা খান এবং অন্যদের খাওয়ার জন্য চা বানিয়ে দেন।

আসলে মুখ্যমন্ত্রী আজকে জানকীনাথ মন্দির যাওয়ার পথে হঠাৎ করেই রাস্তার ধারে একটি চায়ের দোকানে ঢুকে যান এবং সেখানে চা তৈরি করতে শুরু করেন। অন্যদের জন্য চা করে সবাইকে খাওয়ানোতে রীতিমতো উচ্ছ্বসিত হয়েছিলেন চা দোকানের মালিক। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার দোকানে এসেছেন, তাতেই আমি খুশি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026