বিনোদন

অরুণিতার জন্য মুহূর্তেই গান লিখলেন জাভেদ আখতার, সুর দিলেন অনু মালিক! ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান আইডলের চলতি সিজন নিয়ে বিতর্ক চলছেই। বিতর্কিত শোয়ের বিচারকের চেয়ার ছেড়ে সরে গেছেন বিশাল দাদলানি (vishal Dadlani)। তার বদলে এসেছেন অনু মালিক (Annu malik)। এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে অনু মালিক ও জাভেদ আখতার (javed akhtar) প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল (Arunita kanjilal)-এর জন্য গান বানালেন।

সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন জাভেদ আখতার। একসময় তাঁকেও এই শোয়ে বিচারকের আসনে দেখা গিয়েছিল। কিন্তু একসময় জাভেদ শো ছেড়ে দিয়েছিলেন। এবার সেই শোয়েই অতিথি হয়ে এসে জাভেদ ‘শোলে’ সহ নিজের একাধিক ফিল্মের স্মৃতিচারণ করেন। প্রতিযোগীদের গানে মুগ্ধ হয়ে জাভেদ সকলের প্রশংসা করেন। কিন্তু তাঁর বিশেষ পছন্দ হয়েছে অরুণিতার গান। অরুণিতার গানে মুগ্ধ হয়ে জাভেদ তাঁকে একটি চ্যালেঞ্জ দেন। অরুণিতার প্রতিভা পরখ করার জন্য জাভেদ ও অনু দুজনে কিছুক্ষণের মধ্যেই একটি গান বানিয়ে ফেলে তাঁকে গাইতে বলেন। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan) অরুণিতাকে বলেন, এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে।

অরুণিতা অবশ্য সেই চ্যালেঞ্জ ভালোভাবেই উতরেছেন। অরুণিতা জানিয়েছেন জাভেদ আখতারের কথা ও অনু মালিকের সুরে একটি নতুন গান গাওয়া তাঁর জীবনের সেরা অভিজ্ঞতা ছিল। অরুণিতা নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি জানিয়েছেন, ইন্ডিয়ান আইডলের এই পর্বটি তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

‘ইন্ডিয়ান আইডল 12′-এর অন্যতম জনপ্রিয় প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল বনগাঁর এক মধ্যবিত্ত পরিবারে। শৈশব থেকেই গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন অরুণিতা। তাই পড়াশোনার পাশাপাশি সমানতালে গানও চালিয়ে গিয়েছেন তিনি। গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডিয়ান আইডলে আসা অরুণিতার গানে রেখা (Reekha) ও এ.আর.রহমান (A.R.Rehman) মুগ্ধ হয়েছেন। এমনকি 21 শে জুন, ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’-র দিন হিমেশ রেশমিয়া (Himesh reshmiya) ঘোষণা করেছেন, ‘মুডস অ্যান্ড মেলোডিজ’ অ্যালবামে একটি গান গাইবেন পবনদীপ রঞ্জন (pabandeep ranjan) ও অরুণিতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026