বিনোদন

বেবি ফ্যাট ঝরাতে কী কী করছেন অভিনেত্রী শুভশ্রী? দেখুন

এক সন্তানের জন্ম দেওয়া খুব সহজ কাজ নয়। এই সময় যেমন এক সন্তানের জন্ম হয় সাথে সাথে এক মায়ের জন্ম হয়। তেমনই গত বছর অভিনেত্রী শুভশ্রী ইউভানের জন্মের সাথে নতুন মাতৃত্বের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক কিছু সমস্যা হয়েছিল অভিনেত্রীর। তবে কোলে ছেলেকে পেয়ে সব কষ্ট নিমেষে ভুলে যান অভিনেত্রী। দেখতে দেখতে ছোট্ট ইউভান অনেকটাই বড় হয়ে গিয়েছে। তেমনই অভিনেত্রীর মাতৃত্বের বয়স ও বাড়ছে। ছেলেকে নিয়ে এই সময়টা দিব্যি অতিবাহিত করছেন অভিনেত্রী। ছেলের সাথে কাটানো নানান মুহূর্ত নিজের ইন্সটাগ্রাম পোস্টে শেয়ার করতে ভোলেননা অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা কালীনের সের পিরিয়ড এবং প্রসবের পর মেয়েদের শরীরে একাধিক পরিবর্তন আসে তেমনই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন শুভশ্রী। যার মধ্যে ওজন বৃদ্ধি অন্যতম। মা হওয়ার পর সকলের ওজন বাড়বে এটাই স্বাভাবিক। তবে অভিনেত্রীদের কাছে এটা স্বাভাবিক বিষয় নয়। তবে ওজন বৃদ্ধি নিয়ে টলিউডের এই স্লিম-ট্রিম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোনো আক্ষেপ ছিলনা। বরং ওজন বৃদ্ধির মাধ্যমে নিজের মাতৃত্ব উপভোগ করেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়ছিলেন ইউভান হওয়ার পর অভিনেত্রীএ বেবি ফ্যাটের জন্য ওজন বেড়ে হয় ওজন ছিল ৯২ কিলোগ্রাম।

তবে চট জলদি সেই মেদ ঝরিয়ে ফেলতে কোনওরকম ঝুঁকি নেননি নায়িকা। ধীরে ধীরে নিজের মেদ ঝড়াচ্ছেন অভিনেত্রী।তবে এখন অভিনেত্রী জানান, ক্যামেরার সামনে নিজেকে প্রেজ়েন্টেবল দেখানো জরুরি। ছবির শ্যুটিং থেকে দূরে থাকলেও ইতিমধ্যেই অন্য ভূমিকায় ফিরে এসেছেন। জি বাংলার জনপ্রিয় ড্যান্স রিয়ালিটি শো ড্যান্স বাংলা ড্যান্সে কাবব্যাক শুভশ্রীর। সিনেমাতয় ফিরতে এখন সময় লাগবে বলে জানিয়েছেন। নিজের ওজন ঝরানোর তাড়া নেই অভিনেত্রীর কিন্তু বাড়তি মেদ থেকে মুক্তি পেতে চান শুভশ্রী। তাই তো রোজ নিয়ম করে নিয়মাফিক ডায়েট ফলো করছেন অভিনেত্রী।

সঙ্গে তাল মিলিয়ে চলছে বাড়িতেই জিম আর যোগা। তবে অভিনেত্রীর যোগব্যায়ামের দিকে বেশি ফোকাস। শুক্রবার নিজের সেই ফিটনেসের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরলেন নায়িকা। শুভশ্রীর পরণে শরীর চাপা জিমের পোশাক পরে সূর্য নমস্কার করতে দেখা গেল শুভশ্রীকে। ১বা ১০ বার নয় এদিন যোগব্যায়ামের মাধ্যমে ১০০টি সূর্য নমস্কার করে তাক লাগিয়ে দিয়েছেন নতুন মাম্মা। এই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘কোনওকিছুতে ওস্তাদ হওয়াটা বড় কথা নয়, জরুরি হল নিজের যত্ন নেওয়া’।

শুভশ্রীর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ শুধুমাত্র ক্র্যাশ ডায়েট করে, জিম করে দু মাসের মধ্যে তিনি ওজন ঝরিয়েছেন। এসব মা হওয়ার আগে করেছেন বহুবার। তবে মা হওয়ার পর এসব তিনি করেননি।কারণ ছেলের জন্য এই ঝুঁকি তিনি নিতে চাননা। তিনি বলেছেন, ইউভান ছয়মাস পর্যন্ত ব্রেস্টফিড করেছে ততদিন সেই জন্য অভিনেত্রী কেবল নির্দিষ্ট ডায়েট ফলো করেছেন। নিজের সিজারিয়ান সার্জারির পর শরীর নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না শুভশ্রী। আশা রাখছেন যোগব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরেই পুরোনো শরীর ফিরে পাবেন একদিন। আপাতত নিজের কাজ আর ছেলেকে ফোকাস দিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026