খেলা

Asia Cup 2023: BCCI-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তানি ক্রিকেটার, PCB-র নিশানায় নরেন্দ্র মোদী

এশিয়ান ক্রিকেট কাউন্সিল চলতি বছর এশিয়া কাপের মেগা আসর আয়োজনের ভার দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন এক জরুরী বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সরাসরি পাকিস্তানকে জানিয়ে দিয়েছেন যে, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু নির্বাচন করতে।

উল্লেখ্য, রাজনৈতিক বাঁধা নিষেধের কারণে বিশ্ব ক্রিকেটের সর্বস্তরে পাকিস্তানকে বয়কট করছে ভারত। আর তাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও। এবার সেই তালে তাল দিয়ে দিয়ে রীতিমতো বিষ উগরে দিলেন জাভেদ মিয়াঁদাদ। ভারতের বিরুদ্ধে কটু কথা বলার সুযোগ পেলে কখনই পিছ পা হন না প্রাক্তন পাক তারকা, সেটা তিনি এদিন নিজের মুখেই স্বীকার কেন নেন।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এদিন বলেন, ‘পাকিস্তানি খেলতে না এলে আসার প্রয়োজন নেই ভারতের। জাহান্নামে যাক ভারত। ওরা যদি না আসতে চায় তাতে আমাদের কিছু যায় আসে না। আমি সর্বদা পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই এমন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে আমি কখনো ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে সেটাই আমাদের করা উচিত। পাশাপাশি সেটা করার জন্য আমরা নিজেদের সর্বোচ্চ লড়াই করব।’

ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপের মেগা আসর খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকেও খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, ভারত কেন পাকিস্তানের সাথে খেলতে ভয় পায়? তারা জানে, ভারত পাকিস্তানের কাছে হারলে নরেন্দ্র মোদি নিখোঁজ হয়ে যাবেন। জনগণ তাকে ছাড়বে না। চারিদিকে আগুন জ্বালিয়ে দেবে। উল্লেখ্য, আগামী মার্চ মাসের মধ্যেই এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু ঘোষণা করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026