বুলেটের থেকে কম দামে ভারতে লঞ্চ হল এই দুই ধানসু ক্লাসিক বাইক, জানুন গাড়ির দাম

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। আসলে এখনকার ফ্যাশন স্টেটমেন্ট অনুযায়ী যেকোনো বয়সের রাইডার এই রেট্রো ক্লাসিক স্টাইলের বাইক কিনতে চান। তবে আপনাদের জানিয়ে রাখি এই বাজারে শুধু রয়েল এনফিল্ড একা নেই। রেট্রো ক্লাসিক স্টাইলের বেশ কয়েকটি বাইক ভারতের বাজারে এনেছে Jawa ও Yezdi কোম্পানি। চলতি বছরের শুরুতে এই দুই কোম্পানি তাদের জনপ্রিয় বাইকের নতুন কালার অপশন লঞ্চ করেছে যা ব্যাপার জনপ্রিয়তা পাচ্ছে দেশজুড়ে।

ক্লাসিক স্টাইলের Jawa 42 বাইকটির জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে ভারতীয়দের মধ্যে। নতুন ২০২৩ সালের শুরুতে কোম্পানি এই Jawa 42 বাইকটির নতুন কালার অপশন লঞ্চ করেছে। এবার থেকে এই বাইকটি পাওয়া যাবে কসমিক কার্বন শেডে। এই বাইকটিতে ২৯৪.৭২ cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ২৭ bhp শক্তি এবং ২৬.৮৪ Nm টর্ক জেনারেট করে। দিল্লিতে এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৯৫ লাখ টাকা।

অন্যদিকে ক্লাসিক স্টাইলের জন্য আরেকটি জনপ্রিয় কোম্পানি হল Yezdi। এই কোম্পানির Yezdi Roadstar নতুন বছরে নতুন কালার স্কিমে লঞ্চ হয়েছে। এই বাইকের নতুন ক্রিমসন ডুয়েল টোন গ্লস পেন্ট স্কিম পছন্দ হয়েছে সকলের। এই বাইকে ৩৩৪ cc, একক-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন আছে, যা ২৯.২ bhp শক্তি এবং ২৮.৯৫ Nm টর্ক জেনারেট করে। এই বাইকটির দিল্লিতে এক্স শোরুম মূল্য ২.০৪ লাখ টাকা।

এই প্রসঙ্গে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলের সিইও আশিস সিং জোশি বলেছেন, “এই দুটি নতুন রঙ জাওয়া এবং ইয়েজদি উভয় ব্র্যান্ডের জন্য আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ের সূচনা করে৷ এটি কেবল শুরু, আমরা অপেক্ষা করছি৷ আরও জাওয়া এবং ইয়েজদি বাইক আসবে যা সামনের বছরে পণ্যের পরিসরে আরও রোমাঞ্চ এবং উত্তেজনা যোগ করবে।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026