খেলা

Sourav Ganguly: অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে বিতর্কে গাঙ্গুলী, মহারাজের বিবৃতিতে আতঙ্ক ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি তথা ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে রয়েছে। উল্লেখ্য, ভারতীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে বিরাট কোহলিকে ছাঁটাই করে বিতর্কে জড়িয়ে ছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে বর্তমানে মহারাজ রান মেশিন বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্লপ পারফরমেন্সের পর সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। এর মাস খানেকের মধ্যে একদিনের ক্রিকেটে বিরাট কোহলির নিকট থেকে ভারতীয় দলের নেতৃত্ব কেড়ে নেয় সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বিরাট কোহলি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তিনি ভারতের জন্য ওডিআই এবং টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিতে প্রস্তুত।

ইচ্ছা থাকার শর্তেও সৌরভ গাঙ্গুলী সেই সময় বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে ছাঁটাই করার সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন। ফলশ্রুতিতে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার স্বীকার হয়েছিলেন মহারাজ। তবে এবার সেই বিরাট কোহলিকে নিয়ে আতঙ্কিত মন্তব্য পেশ করলেন সৌরভ গাঙ্গুলী। তিনি এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,”বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন, তবে তাকে টেস্টে ভাল পারফর্ম করতে হবে। কারণ, ভারতীয় দল তার উপর অনেক বেশি নির্ভরশীল এবং আসন্ন সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।” 

এই পর্যায়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলংকার বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ৭৪ সেঞ্চুরির মালিক বিরাট কোহলির বর্তমানে লক্ষ্য শচীন টেন্ডুলকারের শত শতক স্পর্শ করা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026