নিউজ

চিনের বিরুদ্ধে করা ভাষায় হুমকি দিলেন ভারতীয় জাওয়ান, দেখুন ভাইরাল ভিডিও

অরূপ মাহাত: ভারত ও চীনের মধ্যে সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই নিয়ে বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (যার সত্যতা ভারত বার্তা পক্ষে যাচাই করা সম্ভব হয়নি)। সামাজিক মাধ্যমে এরকমই একটি ভিডিও-তে দেখা যাচ্ছে সিআরপিএফ-এর ইউনিফর্ম পরা একজন ব্যক্তি দেশের লোকদের চিনা অ্যাপস ডিলিট ও চিনা পণ্য বর্জন করার জন্য আবেদন জানিয়েছেন। ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ভিডিও ক্লিপটিতে, তিনি আরও দাবি করেছেন যে, তাঁর বাহিনী চীন সীমান্তের দিকে এগিয়ে চলেছে। (অবশ্য এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ভারত বার্তা)।

সম্প্রতি, দুই দেশের সৈন্যকে মুখোমুখি হতে দেখা গিয়েছিল একটি ভিডিওতে। যা অবশ্য যাচাই করা হয়নি। ওই ভিডিওতে, ভারতীয় ও চীনা সেনাবাহিনীকে তুমুল বিতর্কের পরে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের “ফিরে যান” এবং “লড়াই করবেন না” বলতেও শোনা গিয়েছিল। তবে এদিন ভারতীয় জওয়ানের আবেগপ্রবণ ভিডিও আবেদনে দেখা যাচ্ছে, চীন সীমান্তে যেতে জওয়ানদের ব্যবহার করা একটি দুর্গম রাস্তার ছবি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ওই ভারতীয় জওয়ান আবেদন করেছেন, ‘চীনা অ্যাপস ডিলিট করুন, তাদের পণ্য বয়কট করুন। দেশপ্রেমিক হোন। আমরা এমন বিপজ্জনক জায়গায় মোতায়েন আছি। আপনি বাড়িতে বসেও তাদের বয়কট করতে শুধু আপনার আঙুলগুলো ব্যবহার করতে পারেন। আমাদের ভাল লাগবে। যা আমাদের উৎসাহিত করবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026