স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ বাজপেয়ী, কি বললেন?
সম্প্রতি নিজের বাড়ি বান্দ্রায় আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই মৃত্যুর পেছনে যে স্বজনপোষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই বিষয়ে দাবী করেছেন অনেকেই। এই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন বলিউডের আরেক অভিনেতা মনোজ বাজপেয়ী। যদিও সাধারণত তাকে কোনো বিষয়ে মন্তব্য করতে দেখা যায় না। তবে স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ‘সোনচিড়িয়া’ ছবিতে অভিনয় করা সহ-অভিনেতার মর্মান্তিক পরিণতি তাকেও ভাবিয়ে তুলেছে।
তিনি বলেন, “যারা অন্যদেশে জন্মালে অভূতপূর্ব খ্যাতি অর্জন করতে পারতো, বলিউড তাদের প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে। এই অভ্যাস না ত্যাগ করলে খুব শীঘ্রই মানুষের শ্রদ্ধা, ভালবাসা হারিয়ে ফেলবে। আমি প্রায় কুড়ি বছর ধরে বলে আসছি বলিউডের চিন্তাধারা অনেকটা মাঝারি গোছের। আমাদের মূল্যবোধ ও চিন্তাধারাতে বিরাট খামতি রয়েছে। আসল প্রতিভাকে সবসময় অবজ্ঞা করা হয়। এই চিন্তাধারা খুবই ঘৃণ্য বলে আমি মনে করি।”
প্রসঙ্গত, তাকে জিজ্ঞেস করা হয় ‘বলিউডে টিকে থাকতে গেলে কি শুধুই অভিনয়ের দক্ষতা থাকতে হয়?’ তার উত্তরে তিনি যা বলেছেন তা খুবই প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, ” অন্য মায়ের ছেলে এবং আমার গন্ডারের চামড়া হওয়ায় ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছি। একদিকে ছোট বাজেটের সিনেমাগুলির সেভাবে প্রচারই করা হয় না, আর অন্যদিকে যদিও বা কন্টেন্টের জন্য সেগুলি ভালো চলতে শুরু করে, তবে কিছুদিন পরই সেগুলি তুলে নেওয়া হয় সিনেমা হল থেকে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…