মলয় দে, নদীয়া : দীর্ঘদিন ছুটি না মেলায় মানসিক অবসাদে ছত্রিশ গড়ের নারাযানপুর জেলার বস্তারে নিজের 5 সহকর্মীকে গুলি করে হত্যা করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী ITBT এর 45 নম্বর ব্যাটালিয়ন এর জওয়ান মাসুদুল রহমান।বুধবার দুপুরে নদীয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে এই খবর পৌঁছাতেই শোকের ছায়া মাসুদুল এর পরিবার ও গ্রামে।
সূত্রের খবর,নদীয়ার নাকাশিপাড়া থানার বিল কুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান(33) 2008 সালে ITBT তে যোগদান করে।বর্তমানে ছত্রিশোরের নারায়ণপুর জেলার বস্তারে কর্মরত ছিল।অভিযোগ,দীর্ঘ এক বছর যাবৎ কোনো ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিল মাসুদুল।অভিযোগ,বুধবার এই নিয়ে তার কিছু সহকর্মীর সাথে বচসা হয়,তার পরই সে তার 5 সহকর্মীকে গুলি করে নিজেও আত্মঘাতী হয়।
পরিবার সূত্রে খবর,গত 10 দিন আগে ফোনে মায়ের সাথে কথা হয়েছিল মাসুদুল এর।তখন পরিবারের তরফে বিয়ের জন্য তাকে বাড়ী আসার কথা জানিয়ে ছিল মা।কিন্তু আবেদন জানিয়েও ছুটি পাচ্ছে না বলে বাড়ীতে জানিয়েছিল মাসুদুল।আর তার পরই বুধবার বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছায়।তবে সে কেন আরও 5 জনকে হত্যা করলো সেই বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…