এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার পর এবার মাশুল বাড়ালো জিও। একধাক্কায় অনেকটাই বেড়ে গেলো জিও’র খরচ। আগের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি দিতে হবে এবার জিও রিচার্জে। সংস্থার দাবি, ৪০ শতাংশ চার্জ বাড়ালেও তারা অন্য অপারেটরদের থেকে ৩০০ শতাংশ বেশি সুবিধা দেবে।
দেখে নিন জিও বনাম এয়ারটেল বনাম ভোডাফোন-আইডিয়া এর প্ল্যান গুলি:। ১.৫ জিবি ডেটার প্ল্যান:
জিও- প্রতিদিন ১.৫ জিবি ডেটার নতুন প্ল্যান এবার থেকে পাওয়া যাবে ১৯৯ টাকায়, যার ভ্যালিডিটি ২৮ দিন। সাথে থাকছে ১০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোনকলের সুবিধা। ৫৬ দিনের প্ল্যানটি পাওয়া যাবে ৩৯৯ টাকায়, এর সাথে থাকছে ২০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোনকলের সুবিধা। ৮৪ দিনের নতুন প্ল্যান এবার থেকে পাওয়া যাবে ৫৫৫ টাকায়। সাথে থাকছে ৩০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোনকলের সুবিধা। ১২ মাসের প্ল্যানটি এবার থেকে পাওয়া যাবে ২১৯৯ টাকায়, সাথে থাকছে ১২,০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোনকলের সুবিধা।
এয়ারটেল- এয়ারটেল তাদের ১৬৯ এবং ১৯৯ টাকার প্ল্যান দুটি একটি ২৪৮ টাকার প্ল্যান করেছে। নতুন প্ল্যানের আওতায় এয়ারটেল প্রতিদিন ১০০ এসএমএস এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কলের সুবিধা দেবে। এছাড়াও এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশনও ফ্রিতে দেবে যেখানে গ্রাহকরা প্ল্যাটফর্মে উপলব্ধ চ্যানেল, মুভিজ এবং লাইভ টিভি দেখতে পারবেন। এছাড়া এয়ারটেল WYNK MUSIC এর সাবস্ক্রিপশনও বিনামূল্যে দেবে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। ৮৪ দিনের প্ল্যানটি এখন থেকে ৫৯৮ টাকায় দেবে এয়ারটেল।
ভোডাফোন-আইডিয়া- ভোডাফোন-আইডিয়ার প্রতিদিন ১.৫ জিবি ডেটার নতুন প্ল্যান এবার থেকে পাওয়া যাবে ২৪৯ টাকায়, যার ভ্যালিডিটি ২৮ দিন। সাথে থাকছে ১০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোনকলের সুবিধা। ৮৪ দিনের নতুন প্ল্যান এবার থেকে পাওয়া যাবে ৫৯৯ টাকায়। সাথে থাকছে ৩০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোনকলের সুবিধা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…