বিনোদন

অমিতাভকে কোনওদিনও ডিভোর্স দেব না, রেখাকে চ্যালেঞ্জ জয়ার

বলিউডের চিরকালীন ‘মিস্ট্রি উওম্যান’ একজনই। তাঁর নাম ভানুরেখা গণেশন ওরফে অভিনেত্রী রেখা (Reekha)। রেখা মানেই বরাবরের বিতর্ক। রেখার সাজে সবসময় থাকে দক্ষিণী শৃঙ্গারের ছোঁয়া। জমকালো কাঞ্জিভরম, ভারি গয়না, কপালে টিপ, খোঁপায় ফুল ও সিঁথিতে সিঁদুরে রেখা এভারগ্রিন সুন্দরী। ঠোঁটের মেরুন রঙের লিপস্টিক রেখার ট্রেডমার্ক। কিন্তু তাঁর সিঁথির সিঁদুর কার নামাঙ্কিত, তা নিয়ে রয়েছে বহু অনুমান।

একসময় রেখা সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh bachchan)- এর সঙ্গে। ‘দো আনজানে’ ফিল্মের সেট থেকে রেখা-অমিতাভের সম্পর্ক শুরু হয়। এমনকি অমিতাভ-রেখার বিয়ের গুজব রটে। কিন্তু পরে তা অস্বীকার করেন রেখা। অথচ, বহুদিন পর্যন্ত রেখার এক বন্ধুর বাংলোয় নিয়মিত দেখা করতেন অমিতাভ ও রেখা। বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যেত তাঁদের। অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor) ও অভিনেত্রী নিতু সিং (Nitu singh)-এর বিয়েতে রেখার সিঁথিতে প্রথমবার সিঁদুর দেখা যায়। ঋষি-নিতুর বিয়ের অনুষ্ঠানে রেখার সিঁথির সিঁদুর নিয়ে সবাই প্রশ্ন করলে রেখা বলেন, তিনি সরাসরি শুটিং থেকে এসেছেন। সিঁদুর পরে শুটিং করলেও সিঁদুর মুছতে ভুলে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন রেখা। সেখানে উপস্থিত ছিলেন অমিতাভও। ওই অনুষ্ঠানে রেখা ও অমিতাভকে একে অপরের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলতে দেখা যায়। এরপর থেকে জনসমক্ষে রেখাকে সিঁদুর পরেই দেখা যেতে থাকে। একটি সাক্ষাৎকারে রেখা জানিয়েছেন, সিঁদুরকে তিনি বিবাহের চিহ্ন বলে মনে করেন না। তাঁর মতে, সিঁদুর ভারতীয় নারীর ষোড়শ শৃঙ্গারের অংশ। এই কারণে তিনি সিঁদুর পরেন।

কিন্তু জয়া (Jaya Bachchan)কোনদিন অমিতাভ-রেখার সম্পর্ককে সমর্থন করেননি। ক্রমশ অমিতাভ দূরে সরে যাচ্ছিলেন জয়ার কাছ থেকে। কিন্তু বুদ্ধিমতী জয়া রেখাকে একদিন নিজেদের বাংলোয় নিমন্ত্রণ করেছিলেন। সেদিনই জয়া রেখাকে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, তাঁকে অমিতাভ-এর থেকে আলাদা করার ক্ষমতা কারও নেই। ধীরে ধীরে রেখাও বুঝতে পেরেছিলেন, তিনি কোনোদিন অমিতাভ-এর স্ত্রী হতে পারবেন না। একসময় রেখা নিজের ভুল বুঝতে পেরে সরে গিয়েছিলেন অমিতাভ-এর জীবন থেকে।

1981 সালে যশ চোপড়া (yash chopra) রেখা-অমিতাভ-জয়াকে নিয়ে তৈরী করেছিলেন ‘সিলসিলা’। ‘সিলসিলা’ ফিল্মটি সুপারহিট হয়েছিল। এই ফিল্মটি বিগেস্ট মিউজিক্যাল হিটও ছিল। অনেকেই বলেছেন, এই ফিল্মটির কাহিনী ছিল রেখা-অমিতাভ-জয়ার ত্রিকোণ প্রেমের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। যশ চোপড়া নিজেও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে স্বীকার করেছিলেন এই কথা। এই ফিল্মের সবকটি গানের মধ্যে সবচেয়ে হিট হয়েছিল ‘রঙ বরষে ভিগে চুনরওয়ালী’ গানটি। গানটি গেয়েছিলেন অমিতাভ নিজে। এই গানে অমিতাভ-রেখার নাচ আইকনিক ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026