রাজ্য

‘মাথা, পা ভেঙ্গে দিলেও মমতার হৃদয় এবং মস্তিষ্ক ভাঙতে পারেনি’, প্রচারে সুর চড়ালেন জয়া বচ্চন

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিন দিনের জন্য প্রচারে এসেছেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। শুধুমাত্র অমিতাভ বচ্চনের স্ত্রী নন, তিনি রাজ্যসভার সমাজবাদী পার্টির একজন সাংসদ বটে। তবে এবারে তিনি এসেছেন একেবারে বাংলার মেয়ে হিসেবে বাংলার আরেক মেয়ের জন্য প্রচার করতে। প্রচারে শুরুতেই তিনি নিজেকে স্মরণ করিয়ে দিলেন বাংলার মেয়ে হিসেবে। তারপর তিনি শুরু করলেন প্রচার।

প্রচার এর শুরুতে জয়া বচ্চন বললেন, ‘আমার নাম ছিল জয়া ভাদুড়ি। এখন আমি জয়া বচ্চন। আমার বাবার নাম তরুণ ভাদুড়ী। আমরা প্রবাসী বাঙালি কিন্তু বাঙালি। বাংলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এখানে আমি কোনরকম অভিনয় করতে আসিনি। অখিলেশ যাদবও আমাকে বলেছেন, আমরা সমর্থন করছে তৃণমূল কংগ্রেসকে। তাদের প্রচারে আপনি যাবেন। আমার অত্যন্ত ভালো লাগলো উনি আমাকে এই কাজটা দিয়েছেন।”

জয়া বচ্চন আরো বললেন, “মমতাজির জন্য ভালোবাসা এবং সম্মান। একজন মহিলা, মাথা ভাঙ্গা, পা ভাঙ্গা কিন্তু ওরা মমতার হৃদয় এবং মস্তিষ্ক কখনো ভাঙতে পারেনি। বাংলাকে বিশ্বের সেরা করার জন্য মমতা জেদ ধরে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এখানে আরও উন্নতি হবে। আমার ধর্ম ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একা।”

তিনি বললেন, “যারা বাঙালি হয়ে মমতাজি কে সম্মান করেন না তাদের বলব লজ্জা, লজ্জা।” এছাড়াও তিনি সবশেষে বাংলার মাটি, বাংলার জল স্মরণ করে বাঙালির উদ্দেশ্যে বার্তা দিলেন, “বাংলার প্রাণ, বাংলার মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক, এক হউক, হে ভগবান।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026