Abhishek-কে বিয়ে করতে এই শর্ত রেখেছিলেন জয়া বচ্চন, প্রত্যাখ্যান করেছেন Karishma Kapoor, জেনে নিন পুরো বিষয়টি

৯০’এর দশকের অন্যতম দুই জনপ্রিয় তারকা হলেন কারিশ্মা কাপুর ও অভিষেক বচ্চন। ছোট থেকে দুজনেই তারকা সন্তান হিসেবেই বড় হয়েছেন। তবে বলাই বাহুল্য, সেইসময় অভিষেক বচ্চনের তুলনায় বড়পর্দায় অনেক বেশি সাফল্য অর্জন করেছিলেন অভিনেত্রী। একের পর এক হিট উপহার দিয়েছিলেন নিজের দর্শকদের। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন।

ঐ সময়েই কারিশ্মা কাপুরের সাথে নাম জড়িয়েছিল অভিষেক বচ্চনের। মিডিয়ার পাতায় সেইসময় তাদের নিয়ে কম চর্চা হয়নি। এমনকি সেইসময় তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। তবে শেষপর্যন্ত তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি, ভেঙে গিয়েছিল তার আগেই। শোনা যায়, জয়া বচ্চনের কারণেই সম্পর্ক ভেঙেছিল অভিষেক-কারিশ্মার। এমন কি করেছিলেন অমিতাভ ঘরণী? বিস্তারিত জানুন।

শোনা যায়, কারিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের বিয়ের আগে জয়া বচ্চন শর্ত রেখেছিলেন যে বিয়ের পর কারিশ্মাকে অভিনয় জগৎ থেকে সরে আসতে হবে। তবে সেইসময় কারিশ্মা নিজের কেরিয়ারের শিখরে ছিলেন। আর সেই কারণবশতই তিনি জয়া বচ্চনের দেওয়া এই শর্ত মেনে নেননি। আর যার ফলে বিয়ের আগেই বিয়ে ভেঙে যায় এই দুই তারকার।

তবে তাদের বিয়ে ভেঙে যাওয়ার আরেকটি কারণও শোনা যায় মিডিয়ার সূত্র ধরেই। জানা যায়, বিয়ের আগে কারিশ্মার মাও বচ্চন পরিবারের কাছে একটি শর্ত রেখেছিলেন। আর সেই শর্তে তিনি বলেছিলেন, বিয়ের আগেই অভিষেক বচ্চনের নামে সম্পত্তির বেশ কিছুটা অংশ লিখে দিতে হবে। আর সেই শর্ত খুব স্বাভাবিকভাবেই মেনে নেয়নি বচ্চন পরিবার। যার ফলস্বরূপ বিচ্ছেদ হয়েছিল তাদের।

উল্লেখ্য, পরবর্তীকালে সুঞ্জয় কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে সেই বিবাহ টেকেনি খুব বেশিদিন। নিজেদের ব্যক্তিগত সমস্যার কারণেই একে অপরের থেকে বিচ্ছেদ নিয়েছিলেন তারা। বর্তমানে নিজের তিন সন্তানকে সাথে নিয়েই আলাদা থাকেন অভিনেত্রী। পাশাপাশি ঐশ্বর্য রাই বচ্চনের সাথে নিজেদের মেয়ে আরাধ্যাকে নিয়ে সুখেই রয়েছেন অভিষেক। যার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

Devparna Acharya

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026