Weather Report: কোথাও বৃষ্টি, কোথাও মেঘলা, রাজ্যে বদলাচ্ছে দ্রুত আবহওয়া, জানুন কী বলছে আবহাওয়া দপ্তর

ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই লেপ-কম্বল ছেড়ে পাখা চালাতে হচ্ছে রাজ্যবাসীকে। দুপুরের দিকে সূর্যের প্রখর দাবদাহ তাপমাত্রার পারদ চড়িয়ে দিচ্ছে। স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে তাপমাত্রা। তবে সেইসাথে উত্তর ও দক্ষিণবঙ্গে সকালের দিকে দেখা মিলছে কুয়াশার। এমনকি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে। তবে বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর অনুসারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্বং এবং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি পাঁচ জেলাতেই কুয়াশার দাপট থাকবে বেশ কয়েকদিন। এছাড়া দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। অন্যদিকে দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে সকালের দিকে।

বর্তমানে দক্ষিণা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাস বইছে রাজ্যের উপর দিয়ে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। জলীয় বাষ্প বেশি থাকার জন্য আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে।

আজ কলকাতার আকাশে সকালের দিকে কুয়াশা এবং পরে আংশিক মেঘলা দেখা যায়। দিন এবং রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় গরম অনুভূত হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামী শনিবার অর্থাৎ ২৫ শে ফেব্রুয়ারি। এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026