ভাইরাল & ভিডিও

সবুজ গ্রাম্য পরিবেশে নদীর জলে নেচে তাক লাগালেন এই সুন্দরী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাংলার লোকসঙ্গীত বিশেষ ভাবে সমৃদ্ধ। কারণ বাংলার বুকে রয়েছে শিল্পকে সমৃদ্ধ করার সূত্র। রয়েছে ভাটিয়ালি, বাউল গানের সুর। ফলে বাংলা দিনের পর দিন সমৃদ্ধ হয়েছে লোকসঙ্গীতের দিকে। লোকসঙ্গীতের বিভিন্ন পর্যায় রয়েছে। এর মধ্যে অধিকাংশ পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লোকসঙ্গীতগুলি নিবেদন করা হয়। তবে কয়েকটি লোকসঙ্গীতে রয়েছে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। এইরকম একটি লোকসঙ্গীত হল ‘বন পাহাড়ি সাজে’। অরিজিৎ চক্রবর্তী (Arijit Chakraborty)-র গাওয়া এই গানের সাথে ডান্স পারফরম্যান্স করেছেন অনেকেই। তবে নজর কেড়েছে জয়ন্তী চক্রবর্তী (Jayanti Chakraborty)-র ভিডিও।

2022 সালের 26 শে জুলাই জয়ন্তী নিজের ‘জে সি’ নামক ইউটিউব চ্যানেলে এই ডান্স ভিডিওটি আপলোড করেছেন জয়ন্তী। তিনি নিজেই এই ডান্স পারফরম্যান্সটি কোরিওগ্রাফি করেছেন। এখনও অবধি এই ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চার লক্ষ অতিক্রম করেছে। ভিডিওটির শুট হয়েছে প্রকৃতির বুকে। চারিদিক সবুজে ঘেরা। বয়ে যাচ্ছে ঝিরঝিরে নদী। ভিডিওর শুরুতে দেখা যায়, নদীর জলে পায়ের পাতা ভিজাচ্ছেন জয়ন্তী। এরপর তাঁকে দেখা যায় নদীর ধারে বসে থাকতে। নদীর ধারে রয়েছে বালির চর।

জয়ন্তীর পরনে রয়েছে হলুদ শাড়ি। শাড়ি জুড়ে রয়েছে সবুজ রঙের কারুকার্য। এই শাড়ির সাথে জয়ন্তী টিম আপ করেছেন সবুজ রঙের ব্লাউজ। খোলা রয়েছে চুল। মেকআপ যথেষ্ট হালকা। গয়নার বাহুল্য নেই। নদীতে পায়ের পাতা ভিজিয়ে নাচছেন জয়ন্তী। কোরিওগ্রাফিতে চুলের সঠিক ব্যবহার করেছেন তিনি। লোকনৃত্যের ধাঁচে নাচের কোরিওগ্রাফি হলেও কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফিউশন। নেটিজেনদের একাংশ জয়ন্তীর কোরিওগ্রাফির প্রশংসা করেছেন।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026