৩০ বছর বাদে বাজারে ফিরছে Yamaha RX100, ব্যাপক উচ্ছ্বসিত বাইকপ্রেমীরা

নব্বই দশকের শুরুতে ভারতের মোটরসাইকেল বাজারে এক ঝড় তুলেছিল Yamaha RX100। তার ঝকঝকে চেহারা, ঝটপট গতি এবং শক্তিশালী ইঞ্জিন অনেকেরই পছন্দের বাইক হয়ে উঠেছিল। তরুণ সমাজের কাছে এই বাইকের জনপ্রিয়তা ব্যাপক বেড়ে গেছিল। তবে এখনও সেই বাইকের জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। বহু নতুন প্রযুক্তির বাইক বাজারে এলেও RX100 বাইকের নস্টালজিয়া এখনও ভুলতে পারেনি মানুষ। এবার নতুন বছরের শুরুতে বড় সুখবর দিয়েছে কোম্পানি। সেই বাইকটিকে আবারও বাজারে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে Yamaha।

১৯৮৫ সালে বাজারে আসা RX100 সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল এবং জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি ছিল। কিন্তু ১৯৯৫ সালে এক্সপোর্ট রুল মেনে চলতে না পারার কারণে এই বাইকটিকে বাজার থেকে প্রত্যাহার করে নেয় Yamaha। তবে এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানি। নতুন মডেলের RX100-এ ১৫০ থেকে ২০০ সিসির ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনটি আগের মডেলের ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এছাড়াও, নতুন মডেলে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক থাকবে।

নতুন RX100-এর বাজারে আসার সম্ভাব্য তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে, এর দাম ১.৫০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। Yamaha RX100-এর নতুন মডেল বাজারে আসার খবরে অনেকেই উচ্ছ্বসিত। এই বাইকটি নব্বই দশকে তরুণদের কাছে বেশ জনপ্রিয় ছিল। নতুন মডেলটিও একই জনপ্রিয়তা অর্জন করতে পারে বলে মনে করা হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026