ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের সাথে ব্যবসার সুযোগ, 10,000 টাকা জমা দিয়ে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ খুলুন, প্রতি মাসে আয় হবে মোটা টাকা

ভারতীয় পোস্ট অফিস যে বিশ্বের সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ক সে কথা নিশ্চয়ই বলে দিতে হয় না। শুরুতেই আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারত সরকারের অধীনে প্রায় ১.৫৫ লাখের বেশি পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়। যার মধ্যে ৯০ শতাংশ পোস্ট অফিস গ্রামীণ ক্ষেত্রে নিজেদের কর্মকান্ড অপারেট করে থাকে। স্পিড পোস্ট, নিবন্ধিত চিঠি প্রেরণ, সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ এমনকি ব্যাংকের মতো অর্থ গচ্ছিত রাখার ক্ষেত্রেও গ্রামীণ অঞ্চলের বেশিরভাগ মানুষ পোস্ট অফিসের ওপর নির্ভর করে থাকে।

বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মতো পোস্ট অফিসও নিজেদের কর্মক্ষেত্র বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। ভারতের এমন একাধিক অঞ্চল রয়েছে যেখানে পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে মানুষ। আর পোস্ট অফিসের এই সুবিধা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বর্তমানে ব্যাংকের মতো পোস্ট অফিসও নিজেদের ফ্রাঞ্চাইজি দিচ্ছে সাধারণ মানুষকে।

নিজের স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যেও পোস্ট অফিসের এই ফ্রাঞ্চাইজি নিয়ে আজকের দিনে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকেই। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে পোস্ট অফিসের এই ফ্রাঞ্চাইজি গ্রহণ করবেন এবং কত পরিমান লাভ্যাংস পাবেন আপনি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

যদি আপনার বয়স ১৮ বছরের উর্ধ্বে হয় তবে আপনি খুব সহজে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিতে পারবেন। তবে এর জন্য আপনার কাছে একটি প্যান নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড, ভারত সরকার কর্তৃক স্বীকৃত যে কোন বোর্ডের অধীনে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, কম্পিউটারের ওপর বিশেষ জ্ঞান এবং স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে।

উপরোক্ত শর্তগুলি পূরণ করলেই আপনি পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে পারবেন। এর জন্য প্রথমে পোস্ট অফিসে আপনাকে আবেদন করতে হবে এবং নিরাপত্তা আমানত হিসেবে ১০ হাজার টাকা পোস্ট অফিসে জমা রাখতে হবে। এরপর আপনি স্পিড পোস্টের ওপর ২ টাকা, ২০০ টাকার ওপরে যে কোন মানে অর্ডারের উপর ৫ টাকা এবং বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের উপর কমিশন পাবেন আপনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026