বিনোদন

Dev-Jeet: রুক্মিণীর সামনে দেবকে জড়িয়ে ধরে চুমু জিতের, লজ্জায় লাল অভিনেতা

মার্চ মাসের শেষের দিক থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে টলিউডের সুপারস্টার জিৎ’এর সঞ্চালিত রোমান্টিক রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোরি’। ইতিমধ্যেই এই শো দর্শকদের মনে ধরেছে। এই মঞ্চ বীরভূমের ভুবন বাদ্যকর নিজের কথা ও গান দিয়েই মাতিয়ে রাখেন। সম্প্রতি এই মঞ্চেই নিজেদের আসন্ন ছবি ‘কিশমিশ’এর প্রচারে এসেছিলেন দেব-রুক্মিণী। আর সেখানেই সকলের সামনে দেবকে চ্যালেঞ্জ করে বসেছেন স্বয়ং বাদামকাকু, যা শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছেন দেব নিজেও। পাশাপাশি দেবের গালে সকলের সামনেই চুমু দিলেন জিৎ, লজ্জায় লাল অভিনেতা।

‘ইস্মার্ট জোরি’র মঞ্চে প্রায়ই ঘটতে থাকে একাধিক রোমান্টিক ঘটনা। সম্প্রতি সেই মঞ্চেই নিজেদের ছবির প্রচারের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন দেব ও রুক্মিণী মৈত্র। এই মুহূর্তে সেই প্রোমোই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখানো হয়েছে টেলিভিশনের পর্দাতেও। আসন্ন এই প্রোমোতে টলিউডের অন্যতম সুপারস্টার দেবকে চ্যালেঞ্জ জানিয়েছেন, ভুবন বাদ্যকর অর্থাৎ সকলের প্রিয় বাদামকাকু।

প্রোমোতে দেখা গিয়েছে, ভুবনবাবু নিজের স্ত্রীর গালে সকলের সামনে চুমু খেয়ে দেবকে সেই একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানান। এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান অভিনেতা নিজেও। ভুবনবাবু আসলে আকারে-ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন, তিনি যেন সকলের সামনে ঐ মঞ্চে দাঁড়িয়েই রুক্মিণী মৈত্রকে চুমু খান। তবে শেষপর্যন্ত এই ঘটনা এই মঞ্চে ঘটবে কিনা! তা দেখার অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটির অগণিত ভক্তরা।

তবে এই ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছে এদিন এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে। এদিন এই তারকা জুটিকে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে বলা হয়েছিল। এই খেলার কথা শুনে অভিনেতা জানিয়েছিলেন, এমনভাবে অভিনেত্রীর দিকে তাকিয়ে থাকা তার অভ্যাস রয়েছে। যার উত্তরে জিৎ জানান, অভ্যাসের থেকে আরও বেশীক্ষণ তাকিয়ে থাকতে হবে, যা শুনে লজ্জা পেয়েছিলেন দুজনেই। এরপর অভিনেতা আরো জানান, এই মঞ্চে যদি তিনি আর দেব একে অপরের দিকে তাকিয়ে থাকেন, তাহলে সেটাও দর্শকরা উপভোগ করবেন। এই কথা শুনে সকলের পাশাপাশি রীতিমতো হেসে ফেলেন রুক্মিণী মৈত্রও।

এরপরে জিৎ মজার ছলে আরো বলেন, তিনি যদি এই মঞ্চে দাঁড়িয়েই দেবকে চুমু খান তাহলে সেটাও উপভোগ করবেন দর্শকরা। আর তিনি যদি চুমু খান তাহলে ঠোঁটেই খাবেন। জিৎ’এর এই কথা শুনে চমকে গিয়েছিলেন দেব নিজেই। এরপর গোলাপ ফুল হাতে অভিনেতার দিকে এগিয়ে আসেন সঞ্চালক। তাকে জড়িয়ে ধরে চুমুও খান। তবে সেটা ঠোঁটে নয় গালে। সঞ্চালকের কবল থেকে ছাড়া পাওয়ার পর দেবের মুখ দেখেই স্পষ্ট ছিল, তিনি রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছেন। আর তার এই অবস্থা দেখে রুক্মিণীর পাশাপাশি হাসি থামছিল না বাকিদেরও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026