সিঙ্গল ঘোষণা সোহিনীর! সম্পর্কে ভাঙন ধরল সোহিনী-রণজয়ের?

সোহিনী সরকার টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী। তিনি বহু মানুষের হার্টথ্রব। তার রূপে মুগ্ধ একাধিক দর্শকরা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও করে ফেলেছেন একাধিক হিট কাজ। ওয়েব প্ল্যাটফর্মেও করেছেন কাজ। সবমিলিয়ে বলতে গেলে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি।

অভিনেত্রীর সাথে রণজয় বিষ্ণুর সম্পর্কের কথা অজানা নয় কারোরই। ছবি কিংবা ওয়েব সিরিজের প্রমোশন হোক কিংবা ঘুরতে যাওয়া সবটাই একসাথে চলতো তাদের। লকডাউনের আগে থেকেই একসাথে লিভইন সম্পর্কে ছিলেন এই তারকা জুটি। তবে সম্প্রতি অভিনেত্রীর একটি ইঙ্গিতপূর্ণ পোষ্ট দেখেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি অভিনেত্রী একটি পোষ্টের মাধ্যমে লিখে জানিয়েছেন, তিনি একা। আর সেই একা থাকার প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করছেন। অভিনেত্রীর এই পোস্ট দেখার পর থেকেই রণজয়ের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি এবার তিনবছরের প্রেমের সম্পর্কে ভাঙন ধরল? তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খোলেননি এই দুই তারকার মধ্যে কেউই।

এরমধ্যেই আরও একটি বিষয় চোখে পড়েছে নেটনাগরিকদের। ইনস্টাগ্রামে রণজয় বিষ্ণুর ফলোইং তালিকায় নাম খুঁজে পাওয়া যাচ্ছে না সোহিনী সরকারের। তবে কি ইতিমধ্যেই অভিনেতা আনফলো করে দিয়েছেন অভিনেত্রীকে? অবশ্য এই মুহূর্তে তাদের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্নের উত্তরই পাওয়া যায়নি। এমন কি হলো তাদের মধ্যে? যে শেষপর্যন্ত ভাঙন ধরল এই সম্পর্কে?

কয়েকদিন আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তাদের মাঝে। অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’র প্রমোশনেও দেখা গিয়েছিল অভিনেতাকে। এমনকি কয়েকদিন আগে একসাথে দার্জিলিংয়েও ঘুরে এসেছিলেন তারা। সেই দৃশ্যের ঝলক মিলেছে তাদেরই সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, এই মুহূর্তে রণজয় স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশন জগতে পা রাখেছেন অভিনেতা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026