বিনোদন

বিয়ের দু’বছরে স্ত্রী নবনীতাকে খোলা চিঠি লিখলেন অভিনেতা জিতু! ভাইরাল পোস্ট

স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিক সেটে জীতু ও নবমিতার প্রথম আলাপ হয়। হিরো হিরোইনের অভিনয় করতে করতে নিজেরাই প্রেমে পড়ে যান। এই ধারাবাহিকে নবনীতা অর্ধাঙ্গিনীর চরিত্রে পাঠ করতে গিয়ে আসল জীবনে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে কল্পনাও করতে পারেননি তিনি। প্রেমপর্ব মিটিয়ে ২০১৯ সালে আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চুটিয়ে সংসারও করছিলেন। জীতু আর নবনীতার খুনসুটি করেই দিন কাটাচ্ছিল। কখনো দুজনে বেড়িয়ে যাচ্ছে ঘুরতে তো আবার কখনো লকডাউনে মজা করেই দিন কাটছিল।

জীতু নবনীতার বসন্ত বৈশাখ মাসেই পরিণতি পেয়েছিল। হাসি, মজা আর খুনসুটি করেই দু দুটি ভালোবাসার বসন্ত পার করে দিয়েছে এই জুটি। অনেকেই এদের বয়স নিয়ে নানান ভাবে মজা তামাশা করলেও কোনো গুরুত্ব দেননি বরং নিজেদের মত করে গুছিয়ে নিয়েছেন। বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন আর সেখান থেকে নানান মুহূর্ত শেয়ার করেছিলেন। দুজনেই পাহাড় খুব ভালোবাসেন তাই তো লকডাউন শেষে পাহাড়ে বেরিয়ে পড়েছিলেন।

২০১৯ এর এমন দিনেই গাঁটছড়া বেঁধেছেন ছোটপর্দার এই জনপ্রিয় জুটি। মাঝে গুঞ্জন এসেছিল এদের নাকি বিচ্ছেদ ঘটবে। না এটা ছিল একটি রিল ভিডিও। দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই সক্রিয়। বরং দিব্যি আছে৷ আজ বিবাহবার্ষিকীতে ভালোবাসার মানুষের জন্য সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি লিখলেন।

লিখলেন, নবনীতা বিগত ২ বছর ধরে সংসার নামক এক অজানা এবং অনভিজ্ঞ পথে হেঁটে চলেছে। নবনীতা নিজের কথা মুখ ফুটে বলতে জানেন না, এমনকি একটা সময় রান্নাটাও‌ নাকি বিশেষ জানতেন না, তবে এখন তিনি হাতের তালুতে রান্নার ঝোলের স্বাদ নিতে নিতে সে শিখে গেছেন। বাইরে কলিংবেল বাজলে বুঝে যান বাইরে কে থাকতে পারে। দুহাতে আগলে রাখেন সংসার সাথে বাইরের জগত। বিয়ের দুবছর হতে হতে দুবার মহামারী এসেছে। দুবারই বিবাহবার্ষিকী পালন করা হয়নি, অবশ্য সেই নিয়ে নাকি কোনো আক্ষেপ নেই জিতুর ঘরণীর।

কিন্তু, এইবারের একটু আলাদা ভাবেই স্ত্রীকে শুভেচ্ছা জানান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সকলের সা বুক চিতিয়ে বলেন তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। এই করোনা পরিস্থিতির মধ্যেও স্ত্রীর বুকের ধুকধুক শব্দ নিজের জীবিনের শেষ দিন অব্দি শুনতে চান। এরপর অনুরাগীরা এই জুটিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026