বিনোদন

মাস্টারদা সূর্য সেনের বংশধর, অভিনয়ের পর রাজনীতিতে নামবেন রিমি সেন

বঙ্গ তনয়া রিমি সেন হাঙ্গামা, ধুম, ফির হেরা ফেরি ইত্যাদি একাধিক সুপারহিট বলিউড সিনেমাতে অভিনয় করলেও বলিউডের জমিতে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেননি তিনি। দীর্ঘদিন কোন সিনেমাতে রোল না পেয়ে বলি দর্শকদের মন থেকে হারিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। তবে রোল না পেয়ে কথাটা বলা ভুল হবে। বলা ভাল মনের মত চরিত্র না পেয়ে অভিনয় না করাতে এখন বলিউডের জাঁকজমক থেকে হারিয়ে গেছেন এই অভিনেত্রী। তাকে শেষে ২০১৫ সালে বিগ বস রিয়েলিটি শোতে দেখা গিয়েছিল। তারপর থেকেই রিল দুনিয়াতে আর দেখা মেলেনি বাংলার অভিনেত্রী রিমি সেনকে। তবে এখন কি করছেন তিনি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

চল্লিশ ছুঁই ছুঁই বয়সে রিমি সেন এখন ক্যামেরার সামনে থেকে কাজ করার বদলে বেছে নিয়েছেন ক্যামেরার পিছনের জীবনকে। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আমার মনের মত চরিত্র না পাওয়ার জন্যই তেমন কোন ছবি করিনি। শুধুমাত্র টাকার জন্য অভিনয় আমি করতাম না। আগে শুধুমাত্র নায়িকাদের সাজিয়ে রাখা হতো। প্রাধান্য পেত নায়করা। তাই তখন সেটা মেনে নিতে পারিনি। অভিনয় ছেড়ে ক্যামেরার পিছনের জগতে নিজের ঠিকানা খুঁজে বার করেছিলাম।”

আসলে বঙ্গ তনয়া রিমি সেন এর একটি নিজের প্রোডাকশন হাউজ আছে। সেখানে তিনি কিছুদিন আগেই গজরাজ রাওয়ের সাথে প্রযোজনা করে বুধিয়া সিং নামক একটি সিনেমা করেছিলেন যা জাতীয় পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি ক্যামেরার পিছনে থেকেই কাজ করতে বেশি ভালোবাসেন। জাতীয় পুরস্কার পাওয়ার পরে বর্তমানে বেশ কয়েকটি চিত্রনাট্যের নিয়ে কাজ করছেন। আসলে এই অভিনেত্রী চরিত্র নিয়ে খুবই ওয়াকিবহাল ছিলেন। তার পছন্দ না হলে তিনি কোন চরিত্র করতেন না। এমনকি জানা গিয়েছে ধুম ছবিতে বোল্ড সিন করতে গিয়ে তিনি কেঁদে ভাসিয়েছিলেন।

অভিনয়ের পাশাপাশি রিমি সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি রাজনীতির ময়দানে নামতে চলেছেন। তিনি এই বিষয়ে বলেছেন, “আমার শরীরে সূর্যসেনের রক্ত বইছে। রাজনীতিতে তো আমি আসবই।” রিমি সেনের ঠাকুরদার ভাই ছিলেন মাস্টারদা সূর্যসেন।

Anirban Kundu

Recent Posts

মাধ্যমিকের ফল ৮ মে! কখন, কোথায়, কীভাবে দেখবেন—পর্ষদের বড় ঘোষণা

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ২০২৬…

May 1, 2026

১লা মে ছুটি নাকি কাজ? কী খোলা, কী বন্ধ—জানুন সম্পূর্ণ তালিকা

প্রতি বছর ১লা মে শ্রমিক দিবস হিসেবে পালিত হলেও, এ বছর দিনটি আরও গুরুত্বপূর্ণ। কারণ…

May 1, 2026

বড় ভোগান্তি! হাওড়া-শিয়ালদা লাইনে ৪৯টি লোকাল ট্রেন বাতিল—যাত্রীরা বিপাকে

রেলযাত্রীদের জন্য আবারও বড় ধাক্কা। প্রতিদিন যারা হাওড়া বা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে যাতায়াত করেন,…

May 1, 2026

৫০০ টাকার কমে IPL দেখুন ফ্রি! জিওর সস্তা প্ল্যানে ডেটা ও আনলিমিটেড কলিং একসাথে

IPL 2026 যত এগোচ্ছে, ততই বাড়ছে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা। কিন্তু খেলা দেখার জন্য আলাদা সাবস্ক্রিপশন নেওয়া…

May 1, 2026

Jio 355 নাকি Airtel 355? একই দামে কোন প্ল্যানে বেশি সুবিধা—জানলে অবাক হবেন

ভারতের টেলিকম বাজারে প্রতিনিয়ত চলছে টক্কর। বিশেষ করে একই দামের রিচার্জ প্ল্যানে কে বেশি সুবিধা…

May 1, 2026

৫৮০০ কোটির ব্রহ্মোস চুক্তির সম্ভাবনা! ভারতে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম

প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী…

April 30, 2026