একুশে বাংলা বিধানসভা নির্বাচনী ফলপ্রকাশে মমতা ম্যাজিক কাজ করেছে গোটা বাংলায়। ফের তৃতীয়বারের জন্য বাংলার মসনদে ক্ষমতায় আসবে মমতা সরকার। কিন্তু এরই মাঝে অভিযোগ উঠছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস জেতার পর বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে বা তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমনকি ভোট-পরবর্তী হিংসার জন্য বাংলায় প্রাণ গিয়েছে ১৬ জনের। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ২ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি আজ অর্থাৎ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেছেন।
গতকাল শপথ গ্রহণের পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির রং না লাগিয়ে ভোট পরবর্তীকালে রাজনৈতিক হিংসার কারণে মৃত সকলকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “ভোট-পরবর্তী হিংসায় মৃতদের পরিবারগুলিকে সরকারের তরফে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। এতে কোন ভেদাভেদ করা হবে না। সব ধর্ম, মত ও রাজনৈতিক দলের কর্মীদের এই টাকা দেওয়া হবে।” এছাড়াও তিনি বলেছেন, “৩ মে পর্যন্ত বাংলায় নির্বাচনী আচরণবিধি বলার ছিল। সেই সময় রাজ্যের গোটা আইন-শৃঙ্খলা নির্বাচন কমিশনের আওতায় ছিল। তাদের হিসাব অনুযায়ী মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অর্ধেক বিজেপি এবং অর্ধেক তৃণমূল এবং একজন সংযুক্ত মোর্চার। সব রাজনৈতিক মতভেদ ছেড়ে সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে।”
এছাড়াও তিনি আজকের সাংবাদিক বৈঠকে বসে বলেছেন, “যে সমস্ত অঞ্চলে বিজেপি জিতে গিয়েছে সেই সমস্ত অঞ্চলে অশান্তি বেশি হয়েছে। আমরা চাই না কোন হিংসা। এখন করোনার জন্য মিটিং মিছিল এবং রাজনৈতিক সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেন কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রামে গ্রামে গিয়ে উস্কানি দিচ্ছেন? ওনারা কি দাঙ্গার পর্যন্ত দিতে চাইছেন? নির্বাচনের পর সব সময় এরকম ঘটনা ঘটে। তাই আমি প্রথমেই শান্তির বার্তা দিয়েছিলাম। সমস্ত সেলিব্রেশন করা বন্ধ করে দিয়েছিলাম।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…