ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ভারতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ডিজিটাইজেশনের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। বুধবার অ্যামাজনের সিইও জেফ বেজোস জানিয়েছেন একথা। তিনি বলেছেন যে, তাঁর সংস্থা অ্যামাজন ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ডিজিটাইজেশনের জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ভারতীয় মুদ্রায় জাতি প্রায় ৭০০০ কোটি টাকা। সম্বভ সামিট উপলক্ষে এই মুহুর্তে নয়াদিল্লিতে থাকা জেফ বেজোস আরও বলেছেন, ২০২৫ সালের মধ্যে অ্যামাজন বিশ্বব্যাপী ১০ বিলিয়ন ডলারের ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্য রফতানি করবে। অনলাইন বাজারের সাথে খুচরো বাজারের ঝামেলার মধ্যে জেফ বেজোসের এই ভারত সফর যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

অ্যামাজনের সিইও ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে মন্তব্য করেন, ‘একবিংশ শতাব্দীতে ভারত-মার্কিন জোট সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, যা তিনি মনে করেন যে ‘ভারতীয় শতাব্দী হতে চলেছে।’ উল্লেখ্য জেফ বেজোসের ভারতে আগমনের কয়েক ঘন্টা আগে The Competition Commission of India (CCI) অনলাইন জায়ান্ট অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এবং লক্ষ লক্ষ ক্ষুব্ধ ছোট দোকান মালিকদের সমন্বয়ে ব্যবসায়ী সংগঠন বিক্ষোভ ঘোষণা করে। ফেয়ার ট্রেড নিয়ন্ত্রক বলেছে যে, এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের অতিরিক্ত ছাড়ে জিনিস বিক্রি করার বিষয়টা তদন্ত করে দেখবে।

আরও পড়ুন : বছরের শুরুতেই সুখবর, বাড়তে পারে আয়কর ছাড়ের পরিমাণ

এদিকে বেজোস যখন অ্যামাজনে ক্ষুদ্র ব্যবসা এবং ব্যবসায়ীদের খুশি করার চেষ্টা করছেন, তখন দেশের বহু ব্যবসায়ী তার ভারত সফরের প্রতিবাদ করছেন কারণ তারা অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে এফডিআই লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অল ইন্ডিয়া ট্রেডারস কনফারেন্সের (সিএআইটি) নেতৃত্বে একাধিক ব্যবসায়ী ‘গো ব্যাক বেজোস’ এর মতো স্লোগান দিয়ে দেশের ৩০০ টি শহর জুড়ে রাস্তায় নেমেছিলেন। দিল্লিতে, জন্তর মন্তরে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026