Pic Courtesy : India.com
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লিতে কুড়ি বছরের এক তরুণীর উপর যে নৃশংস অত্যাচার করে গনধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনাটি আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। সেই নির্ভয়া কাণ্ডের দোষীদের অবশেষে ফাঁসি দেওয়া হচ্ছিল ২২ জানুয়ারি কিন্তু দিল্লি হাইকোর্টের রায়ে ২২ জানুয়ারি দোষীদের দেওয়া যাবে না ফাঁসি।
৭ জানুয়ারি নির্ভয়া কান্ডের চারজন দোষী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্ত এবং বিনয় শর্মাকে সকাল সাতটায় ফাঁসির নির্দেশ দেওয়া হয়। তিহার জেলে ফাঁসির প্রস্তুতিও নেওয়া হয়ে গেছিল কিন্তু বুধবার দিল্লি হাইকোর্ট প্রদত্ত রায় অপ্রত্যাশিত সকলের কাছেই।
আরও পড়ুন : ভারতে আসতে পারেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান
দিল্লি হাইকোর্ট জানিয়েছে দোষীদের কমপক্ষে ১৪ দিন সময় দিতে হবে। দিল্লির বিশেষ আদালতে এই চারজন দোষীর ফাঁসির সাজা ঘোষণা করা হলে তারা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানায়। সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দেওয়ার পর দিল্লি হাইকোর্টের নিম্ন আদালতের দ্বারস্থ হয়ে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করে মুকেশ সিং। আজ সেই মামলার রায় জানিয়ে ২২ শে জানুয়ারি দোষীদের ফাঁসি দেওয়া যাবে না বলে জানালো দিল্লি হাইকোর্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…