পলিটিক্স

বিজেপিতে যোগ দিলেন রাজিব ব্যানার্জির আত্মীয়া, শুভেন্দু পর ফের নতুন সমীকরণের ইঙ্গিত

সব জল্পনার অবসান ঘটিয়ে দিন তৃণমূল বিধায়ক পদ থেকে সরাসরি ইস্তফা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই শুরু হয়েছে তার বিজেপিতে যোগদানের জল্পনা। আর কিছুদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেবেন এবং আগামী ১৯ ডিসেম্বরঅমিত শাহ এর হাত থেকে বিজেপির পতাকা নিজের হাতে নেবেন বলে জানা যাচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ সূত্র থেকে। সম্প্রতি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে দুষ্টু গরু বলে আখ্যায়িত করেছেন। তারই মধ্যে এবারে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত রবিবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠক হয়েছে। এখনো পর্যন্ত তিনি তৃণমূলের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিলেও এদিন ছিল বউ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজিব ব্যানার্জির একজন ঘনিষ্ঠ আত্মীয়। মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন তৃণমূল মহিলা কংগ্রেস এর দুই রাজ্য সম্পাদিকা রাখি সিনহা সাহা এবং ঝরনা বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে ঝরনা বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় এর আত্মীয়া বলে জানা যাচ্ছে।

বুধবার রাজ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে বেশকিছু হোর্ডিং দেখা গেল। মেদিনীপুর শহরের গান্ধী মোড়, গলকুয়ার চক, কেরানিতলা সহ বেশ কয়েক জায়গায় রাজিব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বেশ কিছু পোস্টার দেখা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার ও বিস্ফোরক মন্তব্য করেছেন রাজিব ব্যানার্জি। এদিন তিনি বলেছেন,”আমাকে কিভাবে বঞ্চনা করা হয়েছে, ডোমজুড়ের মানুষ তা দেখেছেন।” সেই সঙ্গে রাজ্যের বেকার সমস্যা নিয়ে সরব হতে শোনা গেল রাজিব ব্যানার্জি কে। বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে খারিজ করলেও তার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বর্তমানে বেশ জলঘোলা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026