Jio-র এই সস্তা প্ল্যানে ঘুম উড়বে AIRTEL-BSNL এর, একসাথে চালাতে পারবেন ৩টি সিমকার্ড

ভারতের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক রিলায়েন্স জিও সব সময়ই তার সস্তা প্ল্যানের কারণে ভারতে অত্যন্ত জনপ্রিয়। ভারতের গ্রাহকদের কাছে প্রথম থেকেই রিলায়েন্স জিওর একটা প্রয়োজনীয়তা রয়েছে। তবে এখন রিলায়েন্স জিও তাদের প্লানের মূল্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, রিলায়েন্স সমস্ত গ্রাহককে কিন্তু ফাইভ-জি পরিষেবা দিচ্ছে না। শুধুমাত্র যারা ২ জিবি প্রতিদিনের রিচার্জ করছেন তারাই কিন্তু, ফাইভজি পরিষেবা পাচ্ছেন একেবারে বিনামূল্যে। সেই কারণে বলতে গেলে, রিলায়েন্স জিও ভারতের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক হলেও অত্যন্ত দামি একটা নেটওয়ার্ক হয়ে উঠেছে। তবে এখনো জিও কিছু প্ল্যান অফার করে যার মাধ্যমে একটা রিচার্জ করে তিনটি মোবাইল নম্বর চালানো যেতে পারে। চলুন তাহলে সেগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক

রিলায়েন্স জিও ৪৪৯ টাকা রিচার্জ প্ল্যান

৪৪৯ টাকা রিচার্জ প্ল্যান হলো রিলায়েন্স জিওর সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান যেখানে একবার রিচার্জ করে তিনটি সিম চালানো যেতে পারে। এর সাথে কোম্পানি ১৮% জিএসটি চার্জ করতে পারে। তবে এটা কিন্তু আদতে একটা পোস্ট পেড প্ল্যান। ফলে, আপনাকে রিচার্জ করার আগে ভেবে নিতে হবে।

এই প্ল্যানে গ্রাহকদের মোট ৭৫ জিবি ইন্টারনেট দেওয়া হয় এবং ডাটা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকদের প্রতি জিবি ডেটার জন্য ১০ টাকা করে খরচ করতে হয়। এছাড়াও যদি গ্রাহকরা তিনটি ফ্যামিলি সিম যোগ করেন, তাহলে গ্রাহকরা অতিরিক্ত ৫জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। অতএব সর্বমোট ৯০ জিবি ইন্টারনেট পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যান গ্রহণ করলে। এর পাশাপাশি যদি আপনার কাছে ফাইভ জি মোবাইল থাকে তাহলে আপনি কিন্তু বিনামূল্যে ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও জিও কোম্পানির অন্যান্য সমস্ত এপ্লিকেশন এর সুবিধা আপনি পেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026