টেক বার্তা

Jio গ্রাহকদের জন্য সুখবর, এবার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করুন আনলিমিটেড 5G ইন্টারনেট

বর্তমানে দেশের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সেক্টর তথা রিলায়েন্স জিও নিজের কোটি কোটি গ্রাহকদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে। এবার মুম্বাই, কলকাতা, দিল্লি-এনসিআর, বারাণসী, চেন্নাই, বেঙ্গালুরু, নাথদ্বারা এবং হায়দ্রাবাদের মতো শহরগুলিতে বিনামূল্য 5G পরিষেবা প্রদান করছে সংস্থাটি। আজ্ঞে হ্যাঁ, আপনি যদি উপরোক্ত যে কোন মেগা সিটিতে বাস করেন, তবে আপনিও বিনামূল্যে আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা গ্রহণ করতে পারবেন।

তবে সম্পূর্ণ বিনামূল্যে 5G ইন্টারনেট পরিষেবা পেতে হলে গ্রাহকদের কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে হবে। যার মধ্যে প্রথমটি হল, আপনাকে অবশ্যই একটি 5G স্মার্টফোনের মালিক হতে হবে। এর পাশাপাশি জিওর মাসিক রিচার্জ প্ল্যান গুলোর মধ্যে সর্বনিম্ন ২৩৯ টাকার প্ল্যানটি ক্রয় করতে হবে। এই সংক্ষিপ্ত কাজটি সম্পন্ন করলেই সম্পূর্ণ বিনামূল্য 5G হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন আপনিও। আপনারা জানলে অবাক হবেন, এই মুহূর্তে ভারতের প্রায় ৩৫ কোটি মানুষ সরাসরি যুক্ত রয়েছে জিও নেটওয়ার্কের সাথে। যার মধ্যে ১০ কোটির বেশি মানুষ বিনামূল্যে 5G ইন্টারনেট পরিষেবা উপভোগ করছে।

তবে বিনামূল্যে 5G ইন্টারনেট পরিষেবা গ্রহণ করতে হলে আপনার ফোনে একটি ছোট্ট সেটিংস করতে হবে। 5G ইন্টারনেট পরিষেবা গ্রহণের জন্য আপনার ফোনে থাকা সিমটিকে 5G-তে আপগ্রেড করতে হবে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কিভাবে বাড়িতে বসে আপনার 4G সিমটিকে 5G-তে রূপান্তরিত করতে পারবেন।

প্রথমে আপনার 5G স্মার্টফোনের সেটিংস অপশন ওপেন করুন। এরপর নেটওয়ার্ক সেটিংস-এ প্রবেশ করুন। তৃতীয় ধাপে Jio 4G অপশনটি ক্লিক করে Jio 5G-তে রূপান্তরিত করুন। সংক্ষিপ্ত এই কাজটি করলেই সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড 5G ইন্টারনেট আপনিও ব্যবহার করার সুযোগ পাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026