সোফায় কালো অফ শোল্ডার ড্রেস পরে এমন স্টাইল দেখাল, ভক্তরা অস্থির হয়ে উঠলেন

বিগ বস ১৫’র বিজয়িনী ছিলেন তেজস্বী প্রকাশ। হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ তিনি। মৌনি রায়ের পর নাগিন ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা মিলেছে তেজস্বী প্রকাশের। ২০১২ সাল থেকে অভিনয় দুনিয়ায় রয়েছেন তিনি। কালার্স টিভির ‘স্বরাগিনী’ ধারাবাহিকে অভিনয়ের সূত্র ধরেই দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলাই বাহুল্য, বিগ বসে অংশগ্রহণে তার সেই জনপ্রিয়তা বেড়ে যায় দ্বিগুণ।

বিগ বসের ঘর থেকেই তার সাথে নাম জড়িয়েছিল কারাণ কুন্দ্রার। তার সাথে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন সেই জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছিল আরো। সেইসময় থেকেই নিজেদের সম্পর্কের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তারা। পাপারাজিৎদের নজরও সবসময় টিকে থাকে তাদের উপর। সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক সাহসী ফটোশুটের সূত্র ধরেই চর্চার আলো কেড়েছেন নেটজনতার মাঝে। তাপমাত্রা বাড়িয়েছেন ভক্তদের মনেরও। এই মুহূর্তে সেই ঝলক সকলের জন্য রইল আরো একবার।

এদিন অভিনেত্রীকে নিউড মেকাপে লাল ও কালোর কম্বিনেশনে একটি লং ড্রেস পরতে দেখা গিয়েছিল। ডিপ নেকলাইন কাটিং ব্যাকলেস এই পোশাকটি ছিল থাই স্লিটেড। খোলা চুলে, এই পোশাকে গ্লসি মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। ঠোঁটে বজায় রেখেছিলেন হাসি। স্মোকি আই মেকাপেই ক্যামেরার সামনে একাধিক পোজ দিয়েছিলেন তেজস্বী। গলায় পরেছিলেন মূল্যবান পাথরের নেকলেসও। যেটি রীতিমতো নজর টেনেছে সকলের। বলাই বাহুল্য, এদিন নিজের একেবারে অ্যাস্থেটিক কিছু ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে সেই ঝলকগুলি রীতিমতো ভাইরাল একাংশের মাঝে। আর সেই সূত্রেই চর্চিত অভিনেত্রী। অভিনেত্রীর এই ঝলক দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্তরাও। পাশাপাশি মুগ্ধ তার প্রেমিক কারাণ কুন্দ্রাও। কমেন্টবক্সে মাই অর্থাৎ নিজের বলেই লিখেছিলেন অভিনেতা। কমেন্টবক্সে নজর রাখলেই সেই ঝলক মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026