মুম্বই: নেটওয়ার্ক, ইন্টারনেটের জগতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জিও 4G পা দেওয়ার পর থেকেই বাজারে অন্যান্য নেটওয়ার্ক সার্ভিস মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। পরবর্তী সময়ে এয়ারটেল, ভোডাফোন সহ একাধিক নেটওয়ার্ক কোম্পানিকে জিওর পথ অনুসরণ করেই চলতে হয়। আর এবার জিও 5G নিয়ে আসতে চলেছে রিলায়েন্স। এ কথা সম্প্রতি ঘোষণা করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।
সম্প্রতি ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন মুকেশ আম্বানি। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে 5G-র দাম কম করা হবে। পাশাপাশি অনেক সহজলভ্য সুবিধাও দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই 5G কানেকশন চালু হলে গ্রাহকরা আরও বেশি সহজ গতিতে ইন্টারনেট এবং নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মুকেশ আম্বানি এদিন বলেছেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে, জিও ২০২১ সালের দ্বিতীয়ার্ধে ভারতে 5G ইন্টারনেট ব্যবহারে বিপ্লব আনবে। উন্নত টেকনোলজি সঙ্গে নেটওয়ার্ক পরিষেবা নিয়ে আসা হচ্ছে। ভারতের কোনায় কোনায় পৌঁছে যাবে এই পরিষেবা। জিও 5G পরিষেবা দেশকে ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে।’ এভাবেই নতুন বছরে 5G কানেকশন আনার কথা ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। আর এই ঘোষণার পর থেকেই গ্রাহকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে জিও 5G কানেকশন উপভোগ করার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…