রাজ্য

কলকাতায় বিক্ষোভের মুখে জেপি নাড্ডা, কালো পতাকা দেখিয়ে স্লোগান উঠলো “গো ব্যাক”

আজ অর্থাৎ বুধবার বাংলা সফরে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জে পি নাড্ডা। তবে বাংলা সফরটা খুব একটা ভালো ভাবে শুরু হলো না তার। দুপুরে কলকাতার হেস্টিংসের অফিসে ঢোকার সময় ৩০-৩৫ জন লোক ওই বিজেপি নেতার উদ্দেশ্যে “গো ব্যাক” স্লোগান তোলেন এবং তাকে কালো পতাকা দেখায়। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে পুলিশকে। পুলিশের চেষ্টায় শেষ পর্যন্ত আয়াতে আসে পরিস্থিতি।

আজ, বুধবার সকাল সাড়ে বারোটা নাগাদ দমদম বিমানবন্দরে এসে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাকে এয়ারপোর্টে স্বাগত জানাতে যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সহ-সভাপতি মুকুল রায়, অনুপম হাজরা, রূপা গাঙ্গুলী প্রমুখরা। তারপর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি কলকাতার হেস্টিংসে বিজেপি কার্যালয়ে পৌঁছান। আর সেখানেই শুরু বিপত্তির। হেস্টিংসে পৌঁছাতে আচমকা তার গাড়ির সামনে চলে আসে অনেক বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা তার উদ্দেশ্যে “গো ব্যাক” স্লোগান দেয় ও তাকে কালো পতাকা দেখায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বেগতিক দেখে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে পুলিশ। পুলিশ কিছুক্ষণের চেষ্টায় বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। তারপর পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসলে হেস্টিংস এর কার্যালয়ে প্রবেশ করেন জে পি নাড্ডা।

হেস্টিংসে পৌছেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন জে পি নাড্ডা। তিনি সরাসরি জানান, “একুশের নির্বাচনে বাংলায় অবশ্যই গেরুয়া পতাকা উড়বে। মমতা অরাজকতার সরকার চালাচ্ছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, বাংলায় বিজেপি ২০০ আসনের বেশি সিট জয়লাভ করবে। একবার বিজেপি বঙ্গে চলে এলে সোনার বাংলা গড়বে তারা। এইজন্য একুশে নির্বাচনে মমতা সরকারকে উৎখাত করতে হবে।”

এছাড়াও মমতা সরকারের লকডাউন পরিকল্পনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তিনি। চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন, “৩০ জুন ঈদের দিন মমতা সরকার ছুটি দিতে পারল, আর এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন তাহলে কেন ছিল লকডাউন?” এছাড়াও তিনি রাজ্য পুলিশের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি রাজ্য পুলিশের অরাজকতা ও দল দাসে পরিণত হওয়ার তীব্র নিন্দা করেছেন। আরামবাগ টিভি সম্পাদককে গ্রেপ্তার ইস্যুর প্রসঙ্গ তুলে তীব্র তুলোধোনা করেছেন রাজ্য পুলিশের। এছাড়াও তিনি প বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার কথা সবার সামনে তুলে ধরেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026