রাজ্য

এ রাজ্যে থাকতে লাগবেনা কোনও সার্টিফিকেট, বক্তব্য তৃণমূল সুপ্রিমোর

মেদিনীপুর, বর্ধমানের পর এইবার উত্তর ২৪ পরগণা। ভিড় হয়েছিল ভালোই। গোপালনগরের সভায় ভোল্টেজ হাই। কেমন হবে তৃণমূল সুপ্রিমোর সভা, তাই নিয়ে চলছিল জল্পনা। আজ বুধবার মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে এইদিন উত্তেজনায় উত্তপ্ত হতে দেখা গেল গোপালনগরকে। মতুয়াদের যায়গাতে সিএএ এর বাণে বিধতে দেখা গেল তৃণমূল দলনেত্রীকে। তার মুখে শোনা গেল বহিরাগত তথ্য।

তৃণমূল নেতৃ এই দিন গোপালনগরে বলেন,” আমরা এনআরসি, এনপিআর করতে দেব না। আমি নিজের আমার মায়ের জন্মদিন জানিনা। বাকিরা কি করে বলবেন। ওরা বাংলাকে গুজরাট বানাবে। আমরা তা হতে দেবনা। আপনারা হতে দেবেন না। মতুয়ারা এই দেশের মানুষ, এখানকার নাগরিক। তাদের এই রাজ্যে থাকতে নতুন করে কোনও কিছুর প্রয়োজন নেই।”

এইদিন দলনেত্রী কটাক্ষ করেছেন ভোটপ্রচারের জন্য আসা বিজেপির পর্যবেক্ষকদেরও। তিনি বলেন,”এরা সব বহিরাগত, বাংলার লোক না। পয়সার লোভ দেখিয়ে ভোট নেবে। আর তা না হলে ভয় দেখাচ্ছে। রাজনৈতিক ভাবে লড়াই করার তো ক্ষমতা নেই।”

এছাড়া এইদিন তিনি আরও বলেন,”মতুয়া উন্নয়নের জন্য বোর্ড তৈরি হয়েছে। বাগদি বাউরিদের জন্য কাজ করছে রাজ্য সরকার। এসসি এসটি দের জন্য শংসা পত্রের কাজ অনেকটা সহজ করা হয়েছে। এছাড়া আমরা কাজ করছি হরিচাদ-গুরুচাদ বিশ্ববিদ্যালয়ের ওপরেও।”

গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”ছিন্নমূল মানুষদের কখনও রাখতে নেই । বাগদি বাউরিদের জন্য কাজ করছে রাজ্য সরকার। কোনও সার্টিফিকেট লাগবেনা। আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বলছি যে কোনও শংসাপত্র লাগবেনা।”

২০১৯ সালের লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রে দাপট দেখা যায়নি রাজ্যের শাসক শিবিরের। কিন্তু গত বছর বহু অসন্তোষ দেখা গিয়েছে মতুয়াদের মধ্যে সিএএ এবং নাগরিকত্ব আইনকে ঘিরে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর এই টনিক যে কাজ করবে সেই বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026