টেক বার্তা

মাসে খরচ করুন ২০০ টাকার কম, জানুন দুর্দান্ত প্ল্যানের সমন্ধে

ভারতের টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, ভোডাফোন ও এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান আনে। যারা বেশি ডাটা ব্যবহার করে তাদের জন্য একরকম প্ল্যান এবং যাদের বেশি কল করার প্রয়োজন তাদের জন্য আরেকরকম প্ল্যান। সম্প্রতি টেলিকম সংস্থাগুলি মাসিক ২০০ টাকার কমে বেশকিছু প্রিপেড প্ল্যান এনেছে। প্ল্যানগুলিতে হয়তো আপনি বেশি ডাটা ব্যবহারের সুবিধা পাবেন না। কিন্তু আপনি মোবাইলে মাসিক ২০০ টাকার বেশি ব্যয় না করতে চান তাহলে এই প্রিপেড প্ল্যানগুলি আপনার কাছে অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবে। আসুন রিলায়েন্স জিও, ভোডাফোন ও এয়ারটেলের মাসিক ২০০ টাকা কমের প্রিপেড প্ল্যানগুলি সম্বন্ধে সবিস্তারে জেনে নিন:

রিলায়েন্স জিও প্রিপেড প্ল্যান:

রিলায়েন্স জিওর মাসিক ২০০ টাকার কমে তিনটি প্রিপেইড রিচার্জ প্ল্যান আছে। সেগুলি হল ১৯৯ টাকা, ১৪৯ টাকা এবং ১২৯ টাকা। ১৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে আপনি দৈনিক ১.৫জিবি ডাটা, বিনামূল্যে জিও টু জিও কল, ১০০০ মিনিট জিও টু নন জিও কল এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাবেন ২৮ দিনের জন্য। ১৪৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে আপনি দৈনিক ১ জিবি ডাটা, বিনামূল্যে জিও টু জিও কল, ৩০০ মিনিট জিও টু নন জিও কল এবং দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাবেন ২৮ দিনের জন্য। এছাড়াও আরেকটি ১২৯ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ২ জিবি ডাটা, ৩০০টি এসএমএস, বিনামূল্যে জিও টু জিও কল, ১০০০ মিনিট জিও টু নন জিও কল এর সুবিধা উপভোগ করতে পারবেন।

ভোডাফোন প্রিপেড প্ল্যান:

ভোডাফোনের মাসিক ২০০ টাকার কমে তিনটি রিচার্জ প্ল্যান আছে। সেগুলি হল ১৯৯ টাকা, ১৪৯ টাকা এবং ১২৯ টাকা। ১৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে ২৪ দিনের জন্য দৈনিক ১ জিবি ডাটা, বিনামূল্যে কল যেকোনো নেটওয়ার্কে, দৈনিক ৩০০ টি এসএমএস করতে পারবেন। এছাড়াও রিচার্জ করলে ২৪ দিনের জন্য বিনামূল্যে ভোডাফোন প্লে ও Zee5 এর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। ১৪৯ টাকা ও ১২৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানে দৈনিক ২ জিবি ডাটা,বিনামূল্যে কল যেকোনো নেটওয়ার্কে, দৈনিক ৩০০ টি এসএমএস এর সুবিধা পাবেন। ১৪৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের জন্য এবং ১২৯ টাকার প্ল্যানটি ২৪ দিনের জন্য বৈধ থাকবে।

এয়ারটেল প্রিপেড প্ল্যান:

এয়ারটেলও ২০০ টাকার কমে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রিপেড প্ল্যান বার করেছে যেমন ৯৮ টাকা, ১৪৯ টাকা এবং ১৭৯ টাকা। ৯৮ টাকার প্ল্যানটি প্রধানত একটি টপ-আপ প্ল্যান যাতে ২৮ দিনের জন্য আপনি মোট ৬ জিবি ডাটা পাবেন। ১৪৯ টাকা ও ১৭৯ টাকার প্ল্যানগুলিতে ২৮ দিনের জন্য দৈনিক ২ জিবি ডাটা, যেকোনো নেটওয়ার্কে সীমাহীন কল, দৈনিক ৩০০ টি এসএমএস এর সুবিধা পাবেন। ১৭৯ টাকার প্ল্যানটিতে আপনি একটি অতিরিক্ত সুবিধা পাবেন, যেখানে Bharti AXA Life Insurance এর তরফ থেকে আপনার নামে ২ লক্ষ টাকার জীবন বীমা তৈরি হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Daniel Radcliffe Meets Olympic Champion Alysa Liu in Heartwarming Today Show Moment

Key Points Actor Daniel Radcliffe met figure skating gold medalist Alysa Liu backstage at the…

March 3, 2026

Jim Carrey’s Team Shuts Down Impersonator Rumors After César Awards Appearance

Key Points Jim Carrey attended the 51st César Awards in Paris on February 26, 2026,…

March 3, 2026

Ex-Prince Andrew Reportedly Pressures King Charles for Financial Support After Arrest

Key Points Ex-Prince Andrew was arrested on February 19, 2026, his 66th birthday, on suspicion…

March 3, 2026

Taylor Swift Channels Showgirl Glam in Bold Bodysuit for Vinyl Cover Art

Key Points Taylor Swift unveiled a sparkling bodysuit look for the cover art of her…

March 3, 2026

Addison Rae Stuns in Bold Latex ‘French Maid’ Look for Perfect Magazine

Key Points Addison Rae posed in a latex French maid-inspired dress for Perfect Magazine’s latest…

March 3, 2026

Donald Trump’s Doctor Explains Red Rash Seen at Medal of Honor Ceremony

Key Points President Donald Trump was photographed with a visible red rash on his neck…

March 3, 2026