লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। কাজ সারছেন বাড়িতে বসেই। ফলে বেড়েছে ডেটা ব্যবহারের পরিমাণ। এই পরিস্থিতিতে একাধিক পকেট সুলভ প্ল্যান এনেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এরফলে যেমন গ্রাহকেরা উপকৃত হচ্ছেন তেমনভাবেই নতুন গ্রাহক আকর্ষণ করছে সংস্থাগুলি।
এবার রিলায়েন্স জিও তার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য নিয়ে এল একটি আকর্ষণীয় প্ল্যান। জিও ফাইবারের ১৯৯ টাকার এই প্ল্যানটিতে পাওয়া যাবে ১ হাজার জিবি ডেটা, ১০০ এমবিপিএস স্পিডে। এই প্ল্যানটির বৈধতা ৭ দিন। তবে যদি ডেটা শেষ হয়ে যায় তবুও ব্যবহার করা যাবে ইন্টারনেট। সেক্ষেত্রে স্পিড কমে হবে ১ এমবিপিএস।
এই কর্তৃপক্ষের তরফে জানা গেছে যে, এই কম্বো প্ল্যানটি নতুন এবং পুরনো সব গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। জিএসটি মিলিয়ে এই প্ল্যানটির দাম ২৩৪.৮২ টাকা। তবে কেউ চাইলে প্ল্যানটি ৭ দিনের জন্য না নিয়ে ১ মাসের জন্যেও কিনতে পারেন। তখন সেটির জিএসটি সহ দাম হবে ১১০০ টাকা। এতে ১০০ এমবিপিএস স্পিডসহ ৪.৫ টিবি ডেটা পাওয়া যাবে। তবে জিও ফাইভারের এই প্ল্যানটিতে ফ্রি ভয়েস কলের সুবিধা থাকলেও জিও টিভি, জিও সিনেমার মতো বাড়তি সুবিধাগুলি গ্রাহকেরা পাবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…