বিনোদন

লকডাউনে ফিকে হয়নি নববর্ষ, অসহায় শিশুদের নতুন জামা ও খাবার পাঠালেন মিমি

কৌশিক পোল্ল্যে: এ এক অন্যরকম নববর্ষের সাক্ষী থাকল বাঙালি জাতি। না, শুধু বাঙালি বললে ভুল হবে। অসমসহ অন্যান্য প্রদেশেও এদিন নববর্ষ পালিত হয় অন্যরূপে এবং অন্য নামে। প্রতিবছরের মতো জাঁকজমক সহকারে এই দিনটি পালিত হয়, এমনই তো কথা ছিল, কিন্তু মারন ভাইরাস করোনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তার মৃত্যু বিভীষিকায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপি এ এক বিরাট বিপর্যয়।

তার মধ্যেই নিজের সাধ্যমতো চেষ্টায় শিশুদের মুখে হাসি ফোটাতে খোশ অবতাবে হাজির মিমি। ছোটরা তো লকডাউন সম্পর্কে অবগত নয়, তারা এতকিছু বোঝে না, তা বলে কি তাদের নববর্ষের দিনটিও মাটি হয়ে হয়ে যাবে! এই ভাবনাতেই এগিয়ে এলেন যাদবপুরের সাংসদ ও টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সোনারপুর এলাকার গোবিন্দপুরে আনন্দঘর ফাউন্ডেশনে থাকে কিছু এইচআইভি আক্রান্ত শিশু এবং সেই সঙ্গে কিছু স্পেশাল চাইল্ড, যারা শারীরিক ও মানসিক দিক দিয়ে খানিকটা অসমর্থ। এদের নিজের ঘর নেই। এদের মুখে হাসি ফোটাতেই তাদের জন্য নতুন জামা ও স্পেশাল খানাপিনার আয়োজন করেছেন মিমি।

সমস্ত শিশুদের সঙ্গে তিনি নিজে ভিডিও কলে কথা বলেন, সেই সঙ্গে লকডাউন কি, এটা কেন হচ্ছে সেই নিয়েও বাচ্চাদের খানিক জানিয়ে রাখলেন তিনি। সকলকে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন এবং সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই সমস্ত শিশুদের সঙ্গে দেখা করারও প্রতিশ্রুতি দেন মিমি চক্রবর্তী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026