টেক বার্তা

জিও-র বাম্পার অফার, জিও ব্যবহারকারীরা পাবেন ফ্রি রিচার্জ

মাত্র ১০ সেকেন্ডের একটি প্রতিযোগিতা যেখানে বিজয়ী পুরষ্কার হিসেবে পাবেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। সম্প্রতি এমনই একটা দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করেছে টেলিকম সংস্থা জিও। জিও ও স্ন্যাপচ্যাট ইন্ক (Snapchat Inc) মিলে ব্যবহারকারীদের জন্য ‘Jio’s Got Talent’ লঞ্চ করেছে ৷

এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে থাউল্যান্ড ট্রিপ ও এক মাসের ফ্রি রিচার্জ দেওয়া হবে। ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ১০ সেকেন্ডের ক্রিয়েটিভ চ্যালেঞ্জ কে কেন্দ্র করে দেশের মধ্যে প্রথম প্রতিযোগিতা। স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা মজাদার ও ক্রিয়েটিভ উপায়ে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে Jio’s Got Talent এ যেভাবে অংশ নেওয়া যাবে সেটি হল জিও স্ন্যাপচ্যাট লেন্স ব্যবহার করে মাইক, হ্যাট, হেডফোন ও লাইট রিং প্রভৃতি বিভিন্ন প্রপ্স সিলেক্ট করে ১০ সেকেন্ডের ভিডিও রেকর্ড করতে হবে, এরপর অংশগ্রহণকারী নিজের স্ন্যাপচ্যাট বা স্ন্যাপকোডের ইউজারনেম ভিডিওতে লিখতে হবে এবং স্ন্যাপচ্যাটে ‘Our Story’ তে আপলোড করতে হবে।

আরও পড়ুন : কল করতে আর কোন টাকা লাগবে না, এই তিনটি উপায়ে আনলিমিটেড ভয়েস কল করুন

এই ১০ সেকেন্ডের ভিডিওটি যার সবচেয়ে মজাদার ও ক্রিয়েটিভ হবে তাকে দেওয়া হবে পুরস্কার। এর মাধ্যমে নিজেদের ট্যালেন্ট প্রদর্শন করার পাশাপাশি গ্র্যান্ড প্রাইজ হিসেবে বিজয়ীকে থাইল্যান্ড ট্রিপের জন্য দুটি টিকিট এবং ১০০ বেস্ট এন্ট্রিকে এক মাসের বিনামূল্যে জিও রিচার্জ দেওয়া হবে। তাই ফ্রী রিচার্জ পেতে এবং থাইল্যান্ড ট্রিপে যেতে হলে দেরি না করে অংশগ্রহণ করতে হবে বিখ্যাত টেলিকম সংস্থা জিও র ক্রিয়েটিভিটি প্রতিযোগিতা Jio’s Got Talent এ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026