খেলা

সিরিজের প্রথম জয়, ভারতকে ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ড

কাজে এলো না শ্রেয়স আইয়ারের শতরান। প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে হেরে সিরিজে ০-১ এ পিছিয়ে গেল ভারতীয় দল। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ৩৪৮ রানের লক্ষ্যমাত্রা রাখে নিউজিল্যান্ডের সামনে। ১১ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে সেই লক্ষ্য সহজ ভাবে পৌঁছে যায় কিউয়িরা। আরোও একবার অভিজ্ঞতার প্রমাণ দিলেন রস টেলর। অপরাজিত ১০৯ রান করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন টেলর।

চোটের জন্য প্রথম দুই ম্যাচে খেলবেন না কেন উইলিয়ামসন। তার অনুপস্থিতি বুঝতেই দেননি টেলর, লাথাম ও অন্যান্যরা। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তারা। গাপটিল ৩২ রানে ফেরত যাওয়ার পর ক্রিজে আসেন অভিজ্ঞ রস টেলর। প্রথমে হেনরি নিকোলাস তারপর টম লাথামের সাথে জুটি বেঁধে ম্যাচটি ভারতের আয়ত্বের বাইরে নিয়ে চলে যান তিনি। টি-টোয়েন্টি সিরিজে শেষ পর্যন্ত না থাকায় দল হেরে যায় এবার সেই ভুল আর করেননি তিনি। এবার দলকে জিতিয়ে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন : ফাইনালে ভারত, পাকিস্তানকে ১০ উইকেটে হারাল ভারত

এদিন ভারতীয় বোলারদের প্রদর্শন একেবারেই আশানুরূপ ছিল না। কিউয়ি ব্যাটসম্যানদের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তারা। জসপ্রিত বুমরাহ কোন উইকেট না পেলেও তুলনামূলক ভালো বোলিং করেছেন। ১০ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ ৫৩ রান দিয়েছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব সর্বোচ্চ দুটি উইকেট দখল করলেও ১০ ওভারে ৮৩ রান দিয়ে ফেলেছেন তিনি। এছাড়া মহম্মদ শামি ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026