প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেন যে, তাঁর সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানি ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। প্রতিরক্ষা এক্সপো ২০২০ উপলক্ষ্যে লক্ষৌতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আর্টিলারি গানস, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, ফ্রিগেটস, সাবমেরিন, হালকা যুদ্ধের বিমান, কমব্যাট হেলিকপ্টার প্রভৃতি তৈরি হচ্ছে ভারতে। এখন আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে প্রতিরক্ষা রফতানি ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৫ হাজার কোটি টাকায় উন্নীত করা।’
‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, দেশের সুরক্ষার বিষয়ে কতদিন আর কেবল আমদানির উপর নির্ভর করতে পারে।’ এদিন বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন যে, আধুনিক অস্ত্রের বিকাশের জন্য দুটি প্রধান প্রয়োজনীয়তা রয়েছে – গবেষণার উচ্চ সম্ভাবনা এবং অস্ত্র উৎপাদন ব্যবস্থার উন্নয়ন।
আরও পড়ুন : NRC-এর পথে একধাপ এগলো কেন্দ্র
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার গত ৫-৬ বছরে এটিকে আমাদের জাতীয় নীতির একটি বৃহৎ অংশ বলে মনে করেছে। আমি বুঝতে পেরেছি যে ব্যবহারকারী এবং প্রযোজকের মধ্যেকার অংশীদারিত্বের মাধ্যমে জাতীয় সুরক্ষা আরও শক্তিশালী করা যায়। এর আগে প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারী খাতের পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো নিয়ে অনেক সমস্যা ছিল। এখন এর জন্য অনেক বিকল্পের সুযোগ খোলা হয়েছে এবং ভারতীয় শিল্পের বিকাশের জন্য বিনামূল্যে প্রযুক্তির স্থানান্তরের বিষয়ে ডিআরডিও-র আলাদা নীতি রয়েছে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…