টেক বার্তা

২৫ জিবি ডেটা, ২০০ টাকার কমে সস্তার প্ল্যান আনল Jio

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবং মুকেশ আম্বানির রিলায়েন্স জিও বর্তমানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। রিলায়েন্স জিও কে নিজের আধিপত্য মার্কেটে বাঁচিয়ে রাখতে হবে। অন্যদিকে বিএসএনএল কে মার্কেটে টিকে থাকার জন্য জনপ্রিয়তা বৃদ্ধি করতে হবে। এই কারণে দুটি কোম্পানি লঞ্চ করে দিয়েছে একেবারে সস্তা মূল্যের পোস্টপেইড রিচার্জ প্ল্যান। এই প্ল্যান এর মূল্য ১৯৯ টাকা এবং দুটি কোম্পানির প্ল্যান একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসুন দেখে নেওয়া যাক কোন কোম্পানি সবথেকে ভালো ডাটা প্ল্যান অফার করে।

দুটি কোম্পানির ডেটা প্লানে ২৫ জিবি ইন্টারনেট এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পেয়ে যাচ্ছেন আপনারা। তবে জিওর প্লেনের সঙ্গে আপনাকে অফার করা হচ্ছে জিও থেকে জিও আনলিমিটেড কলিং এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে ৬ পয়সা করে চার্জ। এর সঙ্গে অফার করা হচ্ছে ২৫ জিবি ইন্টার্নেট, এবং ১০০ টি করে এসএমএস। তবে এখানে আপনারা কোন রকম ডেটা রোলওভার এর অপশন পাবেন না। যদি আপনার সম্পূর্ণ ডাটা শেষ হয়ে যায় তাহলে আগামী ৫০০ জিবি ডেটা ব্যবহারের জন্য আপনাকে প্রতি জিবিতে ২০ পয়সা করে পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনারা পাবেন জিও অ্যাপ্লিকেশন এর সম্পূর্ণ এক্সেস।

অন্যদিকে যদি বিএসএনএল এর প্ল্যান গ্রহণ করেন তাহলে বিএসএনএল নেটওয়ার্ক এ আপনি পাবেন সম্পূর্ণ আনলিমিটেড কলিং সুবিধা। সাথে, অন্য নেটওয়ার্কে কল করার জন্য আপনাকে দেওয়া হবে ৩০০ মিনিট। এছাড়াও অফার করা হচ্ছে ডাটা রোলওভার অপশন। ১০০ টি এসএমএস এবং ৭৫ জিবি রোলওভার ডেটার সঙ্গে আপনাকে দেওয়া হবে ২৫ জিবি ইন্টারনেট ডেটা।

দুটি কোম্পানির প্ল্যান একেবারেই একই রকম। তবে বিএসএনএলের প্লানে আপনি কিছু অতিরিক্ত বেনিফিট পেতে চলেছেন যেমন অন্য নেটওয়ার্কে কল করার জন্য বিনামূল্যে মিনিট এবং ডাটা রোলওভার অপশন। তাই যদি, ২০০ টাকার কমে পোস্ট পেইড প্লান গ্রহণ করতে চান তাহলে বিএসএনএল জিওর থেকে ভাল অপশন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026