নিউজ

জর্জিয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই, জেনে নিন, প্রেসিডেন্ট পদে কে এগিয়ে? কে পিছিয়ে?

জর্জিয়া: মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে। যদিও প্রায় তিনদিন কেটে যাওয়ার পরও এখনও জানা সম্ভব হয়নি, আমেরিকার প্রেসিডেন্ট পদে কে বসবেন? এখনও চলছে গণনা। যদিও এই গণনা শেষ পর্যায়ের এমনটাই হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। এখনও পর্যন্ত গণনা হওয়া ভোটের সংখ্যা যা বলছে, তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও এখনও অনেক আসনে গণনা বাকি। শুক্রবারের গণনা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জর্জিয়ার এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।

এ প্রসঙ্গে জর্জিয়ার ভোটদান ব্যবস্থার সিস্টেম ইমপ্লিমেন্টেশন ম্যানেজার গ্যাব্রিয়েল স্টার্লিং বলেন, ‘শুক্রবার সকালে বাইডেন প্রায় ১,৫০০ ভোট পেয়ে এগিয়েছিলেন। এখনও ৪,১৬৯ ব্যালেট গণনা বাকি রয়েছে।’ তিনি মনে করছেন, মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে। সেখানে প্রায় ৯,০০০ সামরিক এবং বিদেশী ব্যালটগুলি এখনও বাকি রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন ২৪ লাখ ৫০ হাজার ১১৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৫৩৮টি ভোট।

তবে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ, জর্জিয়ার বর্তমান ভোটগুলি নিশ্চিত না হওয়া পর্যন্ত গণনা শুরু করা যাবে না। ১৬টি ইলেকটোরাল কলেজ ভোটের এই রাজ্য দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের পার্থক্য মাত্র এক হাজার ৫৭৯ ভোট। মনে করা হচ্ছে ২০ নভেম্বরের আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে। সুতরাং, আমেরিকার প্রেসিডেন্টের আসনে কে বসতে চলেছেন, তা জানার জন্য এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026