টেক বার্তা

চলতি সপ্তাহেই লঞ্চ হবে Jio 5G ফোন, জেনে নিন দাম

Jio 5G ফোন ব্যবহারে আগ্রহীদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই ফোন লঞ্চ করতে পারে সংস্থা। সুত্রের খবর, আগামী ২৪ জুন অ্যানুয়াল জেনারেল মিটিং করবে Jio সংস্থা। সেখানেই ফোন লঞ্চের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কিছুদিন আগেই সুন্দর পিচাই জানিয়েছিলেন, শীঘ্র‌ই ফোন লঞ্চ করা হবে। দাম যাতে সাধ্যের মধ্যে থাকে সেবিষয়টি তারা ব্যক্তিগত ভাবে খতিয়ে দেখবেন। তবে ফোন লঞ্চের তারিখ কী হতে পারে তা এখোনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

ফোনে ফিচার ও লুক নিয়ে বলতে গেলে ২.৪ ইঞ্চি TFT ডিসপ্লের Jio ফোনটির রেজোলিউশন ৩২০X২৪০ পিক্সেল। ডুয়াল সিমের এই ফোনের র‌্যাম ৫১২ এমবি ও ইন্টারনাল স্টোরেজ ৪ জিবির। মেমোরি কার্ডের স্লট রয়েছে। স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।জানা গিয়েছে, ফোনে ক্যামেরা থাকছে ২ মেগাপিক্সেল। ০.২ মেগাফিক্সেল সেলফি ক্যামেরাও থাকবে। বেশ শক্তিশালী ২০০০ mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে ফোনটিতে।

আগেই জানা গিয়েছিল ফোনটির দাম সর্বজনের সাধ্যের মধ্যে রাখা হবে। হাজার পাঁচেকের মধ্যেই দাম পড়বে ফোনটির। তবে নির্দিষ্ট দাম জানা এখন‌ও সম্ভব হয়নি। গতবছর Reliance সংস্থায়ের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে গুগল ঘোষণা করেছিল, তারা ৩৩৭ কোটি ডলার এই প্রকল্পে বিনিয়োগ করছে। দেশের ২০ কোটি টু-জি ফোন ব্যবহারকারীদের টার্গেট করেছে জিও। তাদের হাতে উচ্চ নেট‌ওয়ার্ক সমৃদ্ধ ফোন তুলে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

আগামী ২৪ তারিখে ফোন লঞ্চের তারিখ ঘোষনা করার সম্ভাবনা থাকলেও ভারতে এই ফোন উপলব্ধ হতে একটু সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। কয়েক সপ্তাহের ব্যবধানে এই ফোন মার্কেটে আসবে আশা করা যায়।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026