করোনাভাইরাস পরিস্থিতি এখনো চলছে, তাই এক্ষুনি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা করা সম্ভব নয়। পরিবর্তিত সূচি অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৭ ই জুলাই এই পরীক্ষা নেওয়া হবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিয়েছে, পরীক্ষা নেওয়া হবে অফলাইনেই এবং আগামী ১৪ আগস্টের মধ্যে ফল প্রকাশিত হয়ে যাবে। সঙ্গেই ডব্লুবিজেইই অর্থাৎ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফার কাউন্সেলিং শেষ করে দেওয়া হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ুয়ারা নিজের পছন্দের কলেজে ভর্তি হয়ে যেতে পারবেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১১ জুলাই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ছয় দিনের তফাত হলে করোনাভাইরাস পরিস্থিতি কতটা পরিবর্তন হবে? এই প্রশ্নের উত্তরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং জয়েন্ট পরীক্ষার্থীর মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ এর কাছাকাছি, সেখানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৯২,০০০ এর কিছু বেশি।
এছাড়াও জানিয়ে দেওয়া হয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর নির্দেশ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে গেলে যে কোন একটি পরীক্ষায় বসতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে অনেক বেশি পরীক্ষা কেন্দ্র (২৭৪ টি) তৈরি করেছে। সেখানে করোনা বিধি মেনে সম্পূর্ণ সুরক্ষা বিধি নিয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতি বেঞ্চে একজন করে প্রার্থী বসবেন, যদি খুব বড় বেঞ্চ হয় তাহলে দুজন বসতে পারবেন দুই প্রান্তে।
এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দিয়েছে, আগের বারের মত পরীক্ষা কেন্দ্র নিয়ে কোনো সমস্যা হবে না, এবারে একেবারে বাড়ির সামনে পরীক্ষা কেন্দ্র পড়বে। তার সঙ্গেই রবিবার দিন পরীক্ষা হবে, ফলে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতেও কোন সমস্যা হবে না। আগামী জুলাই মাসের মাঝামাঝি মধ্যে বাস সার্ভিস মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। ফলে রবিবার দিন এত বেশি সংখ্যক পরীক্ষাকেন্দ্র নিয়ে কম সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নিতে কোনো অসুবিধা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…