করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনে গোটা দেশ। বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। ফলে বেড়ে গেছে ডেটার ব্যবহার। তাই এবার গ্রাহকদের সুবিধার্থে বিশেষ সুবিধা নিয়ে এলো রিলায়েন্স জিও।
জানা গেছে, আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত ১০০ মিনিট ভয়েস কলিং এবং ১০০ টি এসএমএস বিনামূল্যে দেবে এই কর্তৃপক্ষ। শুধু তাই নয় রিচার্জ না করলেও থাকবে ইনকামিং কলের সুবিধা। লকডাউনের জেরে অনেকেই ঠিকঠাক রিচার্জ করতে পারছেন না। তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সুবিধা জিও ফোনের গ্রাহকদের জন্যেও। ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও তারা ইনকামিং কলের সুবিধা পাবেন।
এর আগেও জিও “বাড়ি থেকে কাজ” নামের একটি প্ল্যান এনেছিলো। যাতে ভয়েস বা এসএমএস এর কোনো সুবিধা ছিলো না। ৫১ দিনের বৈধতায় গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাচ্ছিলো।
এছাড়াও ডেটা ভাউচার গুলিও সংস্করণ করেছে এই সংস্থা। প্রত্যেকটি প্ল্যানে ডেটার পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে। ১১, ২১, ৫১ এবং ১০১ টাকা দামের ডেটা ভাউচার গুলিতে দ্বিগুণ ডেটা দেওয়া হবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…