রাজ্যে করোনাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যায় ও। রাজ্যে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আজ মারা গেছেন বেলঘরিয়ার এক ৫৭ বছর বয়সী ব্যক্তি। তিনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৩ মার্চ থেকে তিনি অসুস্থ ছিলেন। সোমবার তাঁর করোনা পরীক্ষা করা হয়, মঙ্গলবারই মৃত ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাঁর পরিবারকে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে।
সূত্রের খবর, সেই মৃত ব্যক্তির বিদেশে যাবার কোনো সূত্র নেই। তিনি বেলঘরিয়ার রথতলাতে একটি ফাস্টফুডের দোকান চালাতেন। কিভাবে তিনি সংক্রমিত হলেন, সেই বিষয় এখনও স্পষ্ঠ হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে যে তাঁর বাড়ির এক আত্মীয় সম্প্রতি মুম্বাই থেকে ফিরেছিলেন। সেখান থেকেই সংক্রমণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
মৃত ব্যক্তির কিডনিতে সমস্যা ছিল। তিনি ডায়ালিসিস করতে যেতেন হাসপাতালে। সেখানে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে প্রশাসন মনে করছেন। এদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। রাজ্যে আপাতত ৩৭ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যার মধ্যে ৬ জন মারা গেছেন। বহু মানুষকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের প্রথম আক্রান্ত আমলা পুত্র এখন সুস্থ আছেন বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…